Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান ইতিমধ্যেই মাঠে নামার আগে হুঙ্কার দিতে শুরু করে দিয়েছে। এবার তার পাল্টা জবাব দিলেন তিলক বর্মা (Tilak Varma)।
পাকিস্তানকে পাল্টা জবাব তিলকের (Tilak Varma)
আর মাত্রতিনদিন পরেই ভারত-পাক মহারণ। তার আগে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তবে ভারতের এখন পাখির চোখ পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ। ইতিমধ্যেই পাকিস্তান বাক যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার তার পাল্টা জবাব দিলেন তিলক বর্মা। তিনি জানান ১৫ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে ভারত প্রস্তুত (Tilak Varma)।
তিলকের কথা থেকে স্পষ্ট দুই দলের মধ্যে মানসিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তিলক বলেন, ‘সত্যি বলতে, আমরা খুবই উত্তেজিত। আমরা দু’দিন আগে জানতে পেরেছি, ম্যাচটা হবে। আমরা তৈরি। আমরা সব দলের দিকে নজর রাখছি। আমরা বোলার এবং ব্যাটারদের দিকে নজর রাখছি। সমস্ত প্লেয়ার এবং দলের সদস্যরা খেলার জন্য তৈরি। আমরা ম্যাচ জোনে ঢুকে পড়েছি। এবার পরিকল্পনা শুরু হবে।’

আগের দিন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন এতদন ধরে কলম্বোয় থাকার কারণে কিছুটা সুবিধা পাবে পাকিস্তান। সেখানের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। তবে তিলক সেটা মনে করছেন না। তিনি বলেন বিষয়টি বিরাট কোনও পার্থক্য গড়ে দেবেন না। তিলক বলেন, ‘আমরা ম্যাচ প্রতি এগোচ্ছি। আমাদের ভিডিও অ্যানালিসিস হয়। আমরা দেখব উইকেট কেমন চরিত্র নেয়। সবার হাতে বিভিন্ন শট আছে। কোন বোলারকে টার্গেট করতে হবে আমরা ঠিক করে নেব (Tilak Varma)।’

ভারত-পাকিস্তান লড়াই যত না বেশি মাঠে তার থেকে যেন অনেক বেশি মাঠের বাইরে। দুই দলের সমর্থকদের মধ্যে চলতে থাকে স্নায়ু যুদ্ধ। তার আগে বাকবিতন্ডাও এই লড়াইয়ের একটা বড় অংশ। সাধারণত এই ম্যাচে আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা জায়দুই দলের প্লেয়ারদের। তিলক বর্মা একদিকে যেমন আক্রমণাত্মক তেমন পরিস্থিতি বুঝে সবধরণের ভূমিকা পালনে দক্ষ। তিলক বলেন আমেরিকার বিরুদ্ধে ম্যাচে দ্রুত উইকেট হারানোর ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘তাড়াতাড়ি উইকেট হারালে গৌতম ভাই আমাদের সাবধানে খেলতে বলেছে। প্রয়োজনে সূর্যকুমার ভাই এবং আমি শেষপর্যন্ত টিকে থাকতে পারি।’

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত ছিল ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বয়কটের সিদ্ধান্ত তুলে ফেলায় সেটা আরও মজবুত হয়েছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, ‘আমরা এটা ধরে নিয়েই এগোচ্ছিলাম। আমরা সবসময় মনে করছিলাম আমাদের খেলতে হবে (Tilak Varma)।’


