Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কিউয়িদের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে নেই তিলক বর্মা। আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে বাড়ল ধোঁয়াশা (Tilak Varma)।
বিশ্বকাপে খেলতে পারবেন তিলক বর্মা? (Tilak Varma)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিপত্তি। বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলতে নামার আগে তলপেটে ব্যথা অনুবভ করেন তিলক। তারপরেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও চিৎসকরা তাঁকে পরামর্শ দেন অস্ত্রপ্রচারের। তরপর থেকেই তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে বাড়ছিল ধোঁয়াশা। এবার সেই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড মুখ খুলল। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (Tilak Varma)।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজের প্রথম তিন ম্যাচ তিলক খেলতে পারবেন না বলেই জানানো হয়ে BCCI-এর তরফে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তলপেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার সকালে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয় তিলক বর্মাকে। সেখানে সার্জারির পরে সকালেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবার হায়দরাবাদে ফিরে যাবেন তিনি। এখন সুস্থ আছেন এবং শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।’

আরও পড়ুন: Tamim Iqbal: বোর্ডের বিরুদ্ধে কথা বলায় ‘ভিলেন’ তামিম ইকবাল
সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে এখনই ফিজিক্যাল ট্রেনিং তিলক শুরু করতে পারবেন না। অসুস্থতার কারণ ও সমস্ত উপসর্গ দূর হলে তবেই অনুশীলনে ফিরবেন এশিয়া কাপ জয়ের অন্যতম নায়ক। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ খেলবেন কিনা সেটা নির্ভর করবে তাঁর রিকোভারি এবং ট্রেনিংয়ে ফিরে ম্যাচ খেলার ফিটনেসের উপর।

তবে বোর্ড সূত্রের খবর অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সমস্যা হবে না তিলকের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই খবর সামনে আসার পর কিছুটা স্বস্তিতে ক্রিকেটপ্রেমীরা (Tilak Varma)।


