Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে দেখা দিতে পারে হৃদরোগের ঝুঁকি (Health)। তাই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে যেমন কিছু খাবার বাদ দিতে হয়, তেমনই এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে কিছু খাবার রোজ নিয়ম করে খেতে হবে।
স্বাস্থ্যই সম্পদ (Health)
ঊর্ধ্বমুখী কোলেস্টেরলের কথা শুনলেই সেটা হয়ে যায় আমাদের চিন্তার বিষয়, কারণ তাতে বাড়তে পারে হৃদরোগের সমস্যা (Health)। আমাদের শরীরে যেমন খারাপ কোলেস্টেরল থাকে তেমনই থাকে ভাল বা এইচডিএল কোলেস্টেরল, যা আমাদের হার্টের জন্য ভাল। এইচডিএল কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলে হৃদরোগের ঝুঁকি কমে। কিন্তু এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ানো সহজ কাজ নয়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে যেমন কিছু খাবার জীবন থেকে বাদ দিতে হয়, তেমনই এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে কিছু খাবার রোজ নিয়ম করে খেতে হবে। আসুন জেনে নেওয়া যাক কী কী খাবেন।

তাজা ফল
স্বাস্থ্য ভাল রাখার জন্য ফলের কোনও বিকল্প নেই। তবে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ফাইবারে ভরপুর ফল বেশি করে খেতে হবে। এর জন্য আপেল, ন্যাশপাতির মতো ফল খেতে পারেন। এ ছাড়া যে কোনও ধরনের লেবু এবং মরশুমি ফল খেতে পারেন। ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হার্টের অসুখ প্রতিরোধ করে।
মাছ
যত বেশি মাছ খাবেন, শরীরে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা ততোধিক ঠিক থাকবে। সামুদ্রিক মাছ খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। মাছের মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা এইচডিএল-এর মাত্রা বাড়ায় এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়।
দানাশস্য
ওটস, আটা, রাগি, বার্লি, ডালিয়ার মতো দানাশস্য অবশ্যই ডায়েটে রাখা প্রয়োজন। সুস্থ থাকতে হলে কার্বোহাইড্রেটও জরুরি। এই ধরনের হোল গ্রেনে আছে ফাইবারও। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমে।
বিভিন্ন ধরনের ডাল
রোজের পাতে সব্জি তরকারি, শাকের পদ এবং ডাল ভুললে কিন্তু চলবে না। ডালের মধ্যে ফাইবার ও প্রোটিন দুই পাওয়া যায়। নিয়মিত ডাল খেলে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকবে।
অলিভ অয়েল
কোলেস্টেরলের বাড়বাড়ন্ত থেকে মুক্তি পেতে হলে তেলের ব্যবহারের দিকে নজর দিতেই হবে (Health)। ডায়েট থেকে সাদা তেল একদম বাদ দিয়ে দিন। সর্ষের তেলে তৈরি রান্না খাওয়াই যায়, যদি পরিমাণ বুঝে ব্যবহার করেন। এ ছাড়া এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে অলিভ অয়েলে রান্না করতে পারেন। অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য উপকারী।


