Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেস তাদের বিধানসভা (TMC Candidate List 2026) নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। কালীঘাটের বাসভবন থেকে সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেন। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এই তিনটি আসনে GTA-র সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান তিনি। এবার ২২৬-এর বেশি আসনে জয়ের লক্ষ্যও ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো।

তালিকায় নতুন মুখ (TMC Candidate List 2026)
এবারের তালিকায় নতুন মুখের পাশাপাশি নারী (TMC Candidate List 2026) প্রতিনিধিত্বও উল্লেখযোগ্য। মোট ৫২ জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দল।
- ১. সংগীতা রায় বসুনিয়া – সিতাই (TMC Candidate List 2026)
- ২. স্বপ্না বর্মণ – রাজগঞ্জ

- ৩. রীনা টোপ্পো এক্কা – ফাঁসিদেওয়া
- ৪. রেখা রায় – কুশমণ্ডি
- ৫. অর্পিতা ঘোষ – বালুরঘাট
- ৬. কবিতা মণ্ডল – মানিকচক
- ৭. লিপিকা বর্মন ঘোষ – মালদহ
- ৮. সাবিনা ইয়াসমিন – সুজাপুর
- ৯. চন্দনা সরকার – বৈষ্ণবনগর
- ১০. শাওনি সিংহ রায় – মুর্শিদাবাদ
- ১১. প্রতিমা রজক – বড়ঞা
- ১২. শাহিনা মুমতাজ – নওদা
- ১৩. আলিফা আহমেদ – কালীগঞ্জ
- ১৪. বর্ণালী দে রায় – রানাঘাট উত্তর-পূর্ব
- ১৫. মধুপর্ণা ঠাকুর – বাগদা

- ১৬. ঋতুপর্ণা আঢ্য – বনগাঁ দক্ষিণ
- ১৭. বীণা মণ্ডল – স্বরূপনগর

- ১৮. চন্দ্রিমা ভট্টাচার্য – দমদম উত্তর

- ১৯. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – বরানগর

- ২০. অদিতি মুন্সি – রাজারহাট গোপালপুর

- ২১. ঊষা রানি মণ্ডল – মিনাখাঁ
- ২২. ঝর্ণা সর্দার – সন্দেশখালি
- ২৩. নীলিমা বিশ্বাস মিস্ত্রি – বাসন্তী
- ২৪. বর্ণালী ধারা – কুলপি
- ২৫. শর্মিষ্ঠা পুরকায়স্থ – মগরাহাট পূর্ব
- ২৬. সোমাশ্রী বেতাল – সাতগাছিয়া
- ২৭. অরুন্ধতি মৈত্র (লাভলি) – সোনারপুর দক্ষিণ
- ২৮. ফিরদৌসী বেগম – সোনারপুর উত্তর
- ২৯. রত্না চ্যাটার্জী – বেহালা পশ্চিম
- ৩০. নয়না বন্দ্যোপাধ্যায় – চৌরঙ্গী
- ৩১. ডাঃ শশী পাঁজা – শ্যামপুকুর

- ৩২. শ্রেয়া পাণ্ডে – মানিকতলা

- ৩৩. নন্দিতা চৌধুরী – হাওড়া দক্ষিণ
- ৩৪. প্রিয়া পাল – সাঁকরাইল
- ৩৫. স্বাতী খন্দকার – চণ্ডীতলা
- ৩৬. ডাঃ করবী মান্না – হরিপাল
- ৩৭. অসীমা পাত্র – ধনেখালি

- ৩৮. মিতা বাগ – আরামবাগ
- ৩৯. তাপসী মণ্ডল – হলদিয়া
- ৪০. প্রতিভা রানি মাইতি – নারায়ণগড়
- ৪১. শ্যামলী সর্দার – ঘাটাল
- ৪২. উত্তরা সিংহ (হাজরা) – গড়বেতা
- ৪৩. শিউলি সাহা – কেশপুর
- ৪৪. বীরবাহা হাঁসদা – বিনপুর
- ৪৫. সন্ধ্যা রানী টুডু – মানবাজার
- ৪৬. ডাঃ তনুশ্রী হাঁসদা – রানিবাঁধ
- ৪৭. শ্যামলী রায় বাগদি – ইন্দাস
- ৪৮. মন্দিরা দলুই – রায়না
- ৪৯. বসুন্ধরা গোস্বামী – পূর্বস্থলী উত্তর
- ৫০. নীলাবতী সাহা – সাঁইথিয়া
- ৫১. মমতা বন্দ্যোপাধ্যায় – ভবানীপুর
আরও পড়ুন: Khageswar Roy: টাকার খেলা? টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়
এছাড়াও তফসিলি জাতি-উপজাতি থেকে ৯৫ জন এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৪৭ জন প্রার্থী রাখা হয়েছে। তালিকা ঘোষণার আগে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। প্রশাসনিক স্তরে বদল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সব মিলিয়ে, প্রার্থীতালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে।


