Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রণ সংকল্প যাত্রায় বুধবার পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভামঞ্চ থেকে বিরোধীদের আক্রমণের পাশাপাশি ভোটের মুখে আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন তৃণমূল সাংসদ।
আসন জয়ের লক্ষ্যমাত্রা (Abhishek Banerjee)
পাখির চোখ ২০২৬-র বিধানসভা নির্বাচন। পুরুলিয়ার কাশীপুরের ‘রণসংকল্প সভা’ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার তিনি সাফ জানিয়ে দিলেন, ‘‘ভারতীয় জুমলা পার্টিকে ৫০-এর গণ্ডি পার করতে দেব না,’’ একইসঙ্গে পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি।
জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ (Abhishek Banerjee)
কেন্দ্রীয় বঞ্চনা এবং স্থানীয় সাংসদের ভূমিকা নিয়েও এদিন সুর চড়ান অভিষেক (Abhishek Banerjee)। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে তার কাজের রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
রেলের সমস্যা সমাধানের আশ্বাস
কাশীপুরের সভা থেকে রেলের সমস্যা সমাধানের আশ্বাসও দেন অভিষেক। তিনি জানান, ২০ জনের প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে গিয়ে রেলমন্ত্রকের কাছে দরবার করবেন। সবশেষে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তাঁর স্লোগান, ‘‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’’
আরও পড়ুন : Indian Railway: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রুখতে কড়া রেল, স্টেশনে বসছে সোলার ক্যামেরা
দলীয় সংশোধনের নীতি
তবে এদিনের সভা থেকে শুধু বিজেপি বা কেন্দ্রীয় সরকারের সমালোচনাই করেননি অভিষেক
কথা বলেছেন তৃণমূল কর্মীদের দোষ ত্রুটি নিয়েও। এদিন পুরুলিয়াবাসীর উদ্দেশে অভিষেক বলেন তৃণমূল কর্মীরা দুর্ব্যবহার করলে ‘এক ডাকে অভিষেকে’ ফোন করে তাঁকে ফোনে জানাতে। ফলে ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড যে শুধু বিরোধীদের আক্রমণের অস্ত্রে শান দিচ্ছেন তাই নয় নজর দিচ্ছেন দলীয় সংশোধনের নীতিতেও।


