Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা (Today Weather Update)। ভোর থেকেই রেডিওতে ভেসে আসছে চণ্ডীপাঠ, চারিদিকে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু উৎসবের আবহে চিন্তার ভাঁজ ফেলছে আবহাওয়া দপ্তরের সতর্কতা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার থেকেই শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শুধু তাই নয়, একটানা কয়েকদিন ধরে দুর্যোগের সম্ভাবনাও জারি থাকছে।

মৌসুমী বৃষ্টির পরিসংখ্যান (Today Weather Update)
হাওয়া অফিস জানিয়েছে, ১ জুন থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে ১২৮৫.৮ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি।
১৬টি জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিক।
৫টি জেলা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি পেয়েছে।
২টি জেলাতে বৃষ্টিপাত ঘাটতি রয়েছে।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের হুমকি (Today Weather Update)
বর্তমানে উত্তর আন্দামান সাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পূর্বাভাস বলছে, সোমবার সেই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে। পাশাপাশি, বৃহস্পতিবারের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ। এর প্রভাবেই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে।
আবহাওয়া কেমন থাকবে! (Today Weather Update)
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আজ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

আগামী কয়েক দিনের পূর্বাভাস (Today Weather Update)
সোমবার ও মঙ্গলবার: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। ৭–১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
বুধবার: বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস।
আরও পড়ুন: Beginning of Durga Puja: ইংরেজদের খুশি করতেই কি দুর্গাপুজোর সূচনা?

পুজোতেও বৃষ্টি অব্যাহত
ষষ্ঠীর দু’দিন আগে, অর্থাৎ ২৫–২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে…
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে কমবেশি বৃষ্টি।
বিশেষত নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস।
২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে একাধিক জেলায়।



