Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার ইতিহাস গৌরবময় (Tollywood Under Biswas)। একদা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক-এর মত কিংবদন্তিরা যেখান থেকে ভারত তথা বিশ্বকে পথ দেখিয়েছিলেন, সেই টলিউড আজ গভীর সংকটে। শুধু বক্স অফিস নয়, ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাই যেন ক্রমশ ভেঙে পড়েছে।
কমছে কাজ (Tollywood Under Biswas)
কাজের সংখ্যা কমছে (Tollywood Under Biswas)। বাইরের কাজ আসাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। টলিপাড়ার শিল্পীদের অভিযোগ এই সংকটের মূল কারণ একটাই— টলিপাড়ার নিয়ন্ত্রণ এখন আর শিল্পীদের হাতে নেই। টলিপাড়ার নিয়ন্ত্রণ এখন “বিশ্বাস ব্রাদার্স”-এর লবির হাতে।
ক্ষমতার খেলা (Tollywood Under Biswas)
টলিউডে এখন শুধুই ক্ষমতার খেলা (Tollywood Under Biswas)। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যিনি কোনও অভিনেতা, পরিচালক বা টেকনিশিয়ান নন, অথচ শুধুমাত্র রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে টলিউডে ‘ডিক্টেটরশিপ’ চালাচ্ছেন। তাঁর ফোন এলে কাজ বন্ধ, তাঁর অনুমতি না পেলে প্রজেক্ট বাতিল। আর কেউ যদি প্রতিবাদ করে? তাহলে তার নাম উঠে আসে “ব্যান লিস্ট”-এ।
আরও পড়ুন: Calcutta HC: বাংলাদেশি সন্দেহে আটক বাংলার শ্রমিক! হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি পরিবারের
কী বললেন কৌশিক রাজ চক্রবর্তী?
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টলিউডের প্রখ্যাত অভিনেতা কৌশিক রাজ চক্রবর্তী জানিয়েছেন, ‘গত বছরে যা টেলিভিশন প্রজেক্ট হয়েছে, এ বছরে তা মারাত্মক কম। ইন্ডাস্ট্রির লোকেরা কাজ করতে চাইছে না। যারা কাজ করতে চাইছে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। একে বার করে দেওয়া হচ্ছে, তাকে ব্যান করে দেওয়া হচ্ছে, ডিক্টেটরশিপ চলছে। ফেডারেশনের মাথা যদি না পাল্টানো যায়, তাহলে ফেডারেশন আরও নিচে যাবে। বিভিন্ন রাজ্যে যেখানে ভর্তুকি দিয়ে শুটিং করানো হয়, সেখানে এই রাজ্যে টাকা দিয়ে শুটিং করাতে হয়। সেই কারণে বাইরের কাজ আসাও বন্ধ হয়ে গিয়েছে। যারা যারা প্রতিবাদ করেছিলেন, তাঁরা প্রত্যেকেই আজ ব্যানের আওতায়।’
আরও পড়ুন: New Alipore: তোলা না পেয়ে লরি ভাঙচুর? পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালিকদের
কী বললেন মৌবনী সরকার?
ইন্ডাস্ট্রির আরেক পরিচিত মুখ অভিনেত্রী মৌবনী সরকারের অভিযোগও ঠিক একই রকম। তাঁর অভিযোগ, ”টলিউডে কাজের সংখ্যা ভীষণ কমে গিয়েছে। একটা অনিয়ম চলছে ভিতরে। যার ফলে ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, টেকনিশিয়ানরা সবাই ভুগছেন। ‘পিন পয়েন্ট’ করে কিছু মানুষকে বাদ দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট টিম রয়েছে। ইন্ডাস্ট্রি মানেই শুধু ওই টিমটা। আর সেই টিমের মাথায় রয়েছেন ‘বিশ্বাস ব্রাদার্স’।”


