Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের মাঝেই আবারও বিপাকে (Train Cancelled) পড়তে চলেছেন শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। রেল দপ্তরের বিশেষ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের কারণে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে হচ্ছে ট্রেন চলাচল। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার, সকাল থেকে নির্দিষ্ট সময়ে প্রায় ২২৫ মিনিট ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে একাধিক লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে।
সাময়িক ব্লক (Train Cancelled)
দৈনিক অফিসযাত্রীদের কাছে লোকাল ট্রেনই (Train Cancelled) প্রধান ভরসা। তাই হঠাৎ পরিবর্তনের ফলে যাত্রায় ভোগান্তি এড়াতে আগেভাগেই বাতিল ট্রেন ও সংক্ষিপ্ত রুটে চলা ট্রেনের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল। শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ৫ নম্বর লাইনের ১ নম্বর ব্রিজে মেরামতির জন্যই এই সাময়িক ব্লক রাখা হচ্ছে।
যে ট্রেনগুলি পুরোপুরি বাতিল: (Train Cancelled)
- 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল (Train Cancelled)
- 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল
- 31447 শিয়ালদহ-নৈহাটি লোকাল
- 31450 নৈহাটি-শিয়ালদহ লোকাল
এই চারটি ট্রেন ছাড়াও আরও কয়েকটি পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে।

সংক্ষিপ্ত রুটে চলবে যে ট্রেনগুলি:
- বুধবার: 31542 শান্তিপুর-শিয়ালদহ লোকাল – ব্যারাকপুর পর্যন্ত যাবে।
- বৃহস্পতিবার: 31511 শিয়ালদহ-শান্তিপুর লোকাল -ব্যারাকপুর পর্যন্ত চলবে।
সময়সূচির পরিবর্তন:
শিয়ালদহ স্টেশনঘেঁষা রক্ষণাবেক্ষণের কাজের কারণে দূরপাল্লার যাত্রীদেরও সামান্য সময়সীমার পরিবর্তনের মুখোমুখি হতে হবে।
- 13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস প্রায় ৯০ মিনিট দেরিতে শিয়ালদহ পৌঁছবে।
- 53171 শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার, বৃহস্পতিবার দুপুর ৩:৪৫-এর বদলে বিকেল ৪:১৫-এ ছাড়বে।
আরও পড়ুন: Sheikh Hasina: হাসিনার ফাঁসির রায়ে অগ্নিগর্ভ বাংলাদেশ, ইউনূসকে সরাসরি নিশানা সজীব-হাসিনার!
এটি প্রথম নয়-সম্প্রতি মাসের মাঝামাঝি সময়েও একই কারণে রাতের পাওয়ার ব্লকের জন্য শিয়ালদহ ও বিধাননগর রোডের মধ্যবর্তী লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হয়েছিল। সেই সময় বহু ট্রেন বাতিল ও পুনর্নির্ধারিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছিল। এবারও ঠিক একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের মধ্যে।


