Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের (Train Cancelled) একাধিক শাখায় রবিবার, ১৫ মার্চ রক্ষণাবেক্ষণের কাজের জন্য দিনের বেলায় ব্লক নেওয়া হয়েছে। এই মেরামতির কাজের প্রভাব পড়েছে লোকাল ট্রেন চলাচলে। ফলে বহু ট্রেন বাতিল করা হয়েছে, আবার কয়েকটি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে এবং কিছু ট্রেন দেরিতে ছাড়বে বলেও জানানো হয়েছে। যাত্রীদের আগেই সতর্ক করেছে রেল কর্তৃপক্ষ।
কোন লাইনে বাতিল ট্রেন? (Train Cancelled)
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বর্ধমান, (Train Cancelled) ব্যান্ডেল, শেওড়াফুলি, মেমারী, পাণ্ডুয়া, চন্দনপুর ও কাটোয়া রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইভাবে ব্যান্ডেল, পাণ্ডুয়া, মেমারী, কাটোয়া, বর্ধমান এবং আসানসোল দিক থেকেও কয়েকটি ট্রেন বাতিল রয়েছে। এর মধ্যে হাওড়া–বর্ধমান মেন লাইন ও কর্ড লাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন রয়েছে। পাশাপাশি বর্ধমান–আসানসোল এবং আসানসোল–অন্ডাল রুটের কয়েকটি এমইএমইউ ট্রেনও বাতিল করা হয়েছে। শিয়ালদহ–বর্ধমান লোকাল ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে বলে জানা গেছে।
কেন বাতিল ট্রেন? (Train Cancelled)
রেল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লাইনে সিগন্যাল ব্যবস্থা ও ট্র্যাক মেরামতির কাজের জন্য একাধিক জায়গায় নির্দিষ্ট সময় ধরে ব্লক নেওয়া হয়েছে। লিলুয়া থেকে লিলুয়া সর্টিং ইয়ার্ড কেবিন শাখায় সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত আপ মেন লাইনে ব্লক থাকবে। রিষড়া–কোন্নগর এবং ভদ্রেশ্বর–চন্দননগর অংশেও কয়েক ঘণ্টার জন্য লাইনে কাজ চলবে।
নির্দিষ্ট সময় ধরে ব্লক
এছাড়া আদিসপ্তগ্রাম–মগরা, কামারকুণ্ডু–চন্দনপুর, পাল্লারোড এবং বর্ধমান স্টেশন সংলগ্ন অংশেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন চলাচলে সাময়িক বাধা তৈরি হবে। অন্যদিকে জিরাট–গুপ্তিপাড়া, ধাত্রীগ্রাম–সমুদ্রগড়, গঙ্গাটিকুরী–সালার, খাগড়াঘাট রোড–লালবাগ কোর্ট রোড এবং গুসকরা–পিচকুড়ির ঢাল শাখাতেও নির্দিষ্ট সময় ধরে ব্লক থাকবে।
আরও পড়ুন: Iran On Strait of Hormuz: কাদের জন্য বন্ধ ইরানের হরমুজ প্রণালী?
ট্রেনের সময়সূচি যাচাই
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে আগেভাগেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। যাত্রীরা যেন স্টেশনে যাওয়ার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে।


