Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সেনার (INDIAN ARMY) আক্রমণ ক্ষমতা আরও তীক্ষ্ণ করতে এবার আসছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘পিনাকা’ মাল্টি-ব্যারেল রকেট লঞ্চারের উন্নত সংস্করণ(Pinaka Missile)। সম্প্রতি সফলভাবে ব্যবহারকারী ট্রায়াল সম্পন্ন হওয়ার পর শীঘ্রই সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে এই Extended Range Pinaka।
পিনাকার অন্তর্ভুক্তি সেনার আক্রমণ ক্ষমতা বাড়লো (Pinaka Missile)
এর আগে ভারতীয় সেনা রাশিয়ার তৈরি ‘গ্র্যাড’ এবং ‘স্মের্চ’-এর মতো মাল্টি-ব্যারেল রকেট লঞ্চারের উপর নির্ভরশীল ছিল(Pinaka Missile)। কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকার অন্তর্ভুক্তি সেনার আক্রমণ ক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। এবার সেই পিনাকা আরও শক্তিশালী ও দীর্ঘ পাল্লার হয়ে সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে।
বর্তমানে পিনাকার রকেটের পাল্লা ৩৭ কিলোমিটার হলেও নতুন সংস্করণে তা বেড়ে প্রায় ৭৫ কিলোমিটার হয়েছে। শুধু পাল্লাই নয়, এর নির্ভুলতাও বেড়েছে বহুগুণ। নতুন পিনাকায় রয়েছে GPS-নির্দেশিত গাইডেন্স সিস্টেম, যা লক্ষ্যভেদের ক্ষেত্রে সর্বোচ্চ নির্ভুলতা প্রদান করে। রকেট সেট করা হলে এটি লক্ষ্যের কাছাকাছি প্রায় ২৫ মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম।
ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (Pinaka Missile)
এই সিস্টেমে রয়েছে ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (INS)। ফলে GPS সিগন্যাল জ্যাম হয়ে গেলেও রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে(Pinaka Missile)। উৎক্ষেপণের আগে রকেটের ট্রাজেক্টরি এবং লক্ষ্য নির্ধারণ করা হয়। মাঝপথে কোনও কারণে যদি পথচ্যুত হয়, তাহলে অনবোর্ড কম্পিউটার এবং GPS একযোগে কাজ করে সেটিকে সঠিক পথে ফেরায়।

আরও পড়ুন: Khalistani Movement : কানাডায় খালিস্তানি ‘দূতাবাস’ প্রতিষ্ঠা! ভারত-কানাডা সম্পর্কের নতুন করে ভাঙন ?
বর্তমান পিনাকার একটি ব্যাটারি একসঙ্গে ছয়টি লঞ্চার নিয়ে গঠিত, যেখানে প্রতিটি লঞ্চারে রয়েছে ১২টি টিউব। অর্থাৎ এক ব্যাটারিতে মোট ৭২টি রকেট ৪৪ সেকেন্ডে ছোঁড়া যায়। এর ফলে শত্রু এলাকায় ১০,০০,৮০০ বর্গমিটার জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। উৎক্ষেপণের পর লঞ্চারগুলি দ্রুত স্থান পরিবর্তন করে পরবর্তী হামলার জন্য প্রস্তুত হয়।
ভারতীয় সেনায় চারটি পিনাকা রেজিমেন্ট (Pinaka Missile)
সম্প্রতি পিনাকা এমএলআরএসের জন্য এরিয়া ডিনায়াল মিউনিশন (ADM) টাইপ-১ (DPICM) এবং হাই এক্সপ্লোসিভ প্রি-ফ্র্যাগমেন্টেড (HEPF) Mk-1 (Enhanced) রকেটও সংগ্রহ করা হয়েছে(Pinaka Missile)।

বর্তমানে ভারতীয় সেনায় চারটি পিনাকা রেজিমেন্ট রয়েছে। আগামী দুই বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে ১০টি রেজিমেন্ট হবে। নতুন রেজিমেন্ট গঠন না করে, বিদ্যমান ১২০ মিমি মর্টার লাইট রেজিমেন্টগুলিকে পিনাকা রেজিমেন্টে রূপান্তরিত করা হচ্ছে। গত বছর দুটি রেজিমেন্ট বদল হয়েছে এবং এই বছর আরও দুটি বদলানোর পরিকল্পনা রয়েছে(Pinaka Missile)। সেনা মোট ২৫টি পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার ব্যাটারি অন্তর্ভুক্ত করতে চায়।নতুন সংস্করণ যুক্ত হলে ভারতীয় সেনার দূরপাল্লার আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী হবে, যা সীমান্তে কৌশলগত ভারসাম্যকে ভারতের পক্ষে মজবুত করবে।


