Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, আরিয়ান শর্মা এবং জন জেমস (Australia)।
অজি দলে দুই বংশোদ্ভূত ক্রিকেটার (Australia)
বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আরিয়ান শর্মা এবং জন জেমস। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এই প্রতিযোগিতা আয়োজিত হবে নামিবিয়া এবং জিম্বাবোয়েতে (Australia)।
আরিয়ান বাঁ হাতি ব্যাটার ও অফস্পিনার। তিঁনি অতীতে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় টিকে থাকা মোটেও মুখের কথা নয়। ২০০০-এ এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে চণ্ডীগড় থেকে অস্ট্রেলিয়া যান আরিয়ানের বাবা রমন। পাকাপাকি ভাবে ২০০৫-এ অস্ট্রেলিয়া চলে যান। বরাবর আরিয়ানকে তাঁর বাবা-মা বলে এসেছেন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকা কঠিন।
অস্ট্রেলিয়ার জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রথম দিকে মোটেও সহজ ছিল না। তবে তিঁনি জানিয়েছেন যে আত্মীয়েরা খুবই সাহায্য করেছিলেন। এই তরুণ বাঁ হাতি ক্রিকেটার জানিয়েছেন পরিবারের আত্মত্যাগ ছাড়া ক্রিকেটার হতে পারতেননা তিঁনি। এপিং ক্রিকেট ক্লাব থেকে উঠে এসেছেন আরিয়ান। এখন ভিক্টোরিয়ার হয়ে খেলেন (Australia)।

আরও পড়ুন: Border: সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে অনীহা! রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
আরিয়ান বলেছিলেন, ‘২০১৮-য় ১১ বছর বয়সে বক্সিং ডে টেস্ট দেখতে গিয়েছিলাম একটা পোস্টার সঙ্গে নিয়ে। লেখা ছিল, ‘বিরাট, তুমি আমার অনুপ্রেরণা। ২০২৫-এ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখো আমাকে’। জানি না কেন এই বছরটা বেছে নিয়েছিলাম। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা স্বপ্ন ছিল। ঠিক ২০২৫-এই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলাম।’
শুরুতে কোনও দল জনকে নিতে না চাইলেও আসকুইথ রাগবি লিগ ক্রিকেট ক্লাব তাঁকে সই করায়। এ বছরের শুরুতে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে জল বয়ে নিয়ে গিয়েছেন মাঠে। চোখের সামনে দেখার সুযোগ পেয়েছেন দুই আদর্শ জশ হেজলউড এবং মিচেল মার্শকে। সেখান থেকে এখন বিশ্বকাপের বড় মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে তাঁকে (Australia)।


