Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)।
হ্যান্ডশেক এড়ালেন বৈভব-আয়ুষরা (India vs Bangladesh)
পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের অবনতির ফলে এশিয়া কাপের ম্যাচে দেখা গিয়েছিল ভারতকে পাকিস্তানের সাথে হাত না মেলাতে। এবার সেই একই ঘটনা ঘটল ভারত-বাংলাদেশের ম্যাচে। এই ঘটনা ঘটেছে ছোটদের বিশ্বকাপের মঞ্চে। মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ভারতে খেলতে আসবে না বলে জানায়। নিরাপত্তার অজুহাত দিয়ে চিঠি লেখে আইসিসি-কে। আইসিসি সেই চিঠিতে সাড়া না দিলেও বাঁহ্লাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড়। আইসিসি বাংলাদেশে নিজেদের প্রথিনিধী দল পাঠাতে গিয়েও পড়েছে বিপত্তির মুখে। দুজনের সেই প্রতিনিধি দলের মধ্যে একজন ভারতীয় হওয়ায় তাঁকে ভিসা দেয়নি বাংলাদেশ। দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও (India vs Bangladesh)।
বুলাওয়ায়োতে কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। মহম্মদ আজিজ়ুল হাকিম তামিম অসুস্থ থাকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সহ-অধিনায়ক জাওয়াদ আব্রার আর ভারতের হয়ে টস করতে আসেন আয়ুষ মাত্রে। টসের পর আয়ুশের পাশ দিয়ে হেঁটে যান জাওয়াদ তবে একে অপরের সাথে হ্যান্ডশেক করেননি। শুধু তাই নয় কেউ কারোর সাথে কথাও বলেননি।

আরও পড়ুন: Manoj Tiwary: রোহিতের সমালোচনা করে তোপের মুখে গম্ভীরের সহকারী কোচ
এর পরে দুই দেশের ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন বাউন্ডারি লাইনে। নিয়ম মেনে জাতীয় সঙ্গীতের জন্য তাঁরা মাঠে নামেন। জাতীয় সঙ্গীত শেষ হলে দুই দলের কেউই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি। এই ঘটনা কারোরই দৃষ্টি এড়ায়নি। আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চৰ্চা শুরু হয়ে গিয়েছে।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি ভারতের। ১২ রানের মধ্যে দুই উইকেট হারায় তাঁরা। ওপেনে নেমে আয়ুষ মাত্রে ফেরেন ৬ রান করে। শূন্য রানে আউট হন বেদান্ত ত্রিবেদী। ৭ রানে আউট হন বিহান মালহোত্রা। তবে হাল ধরেন বৈভব। প্রথম ম্যাচে রান করতে না পারলেও এই ম্যাচে রানে ফিরলেন তিনি। ৬৭ বলে ৭২ রান করেন তিনি। ৩৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৯২ (India vs Bangladesh)।


