Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, অনন্যা দে: ফ্যামিলি ড্রামায় ভরপুর তিন (Ulto Rath) প্রজন্মের গল্প নিয়ে বড়পর্দায় আসতে চলেছে নতুন ছবি ‘উল্টোরথ’।শুটিং হচ্ছে শহর কলকাতাতেই। ঘুরে দেখল কে টিভি বাংলা।
কারা রয়েছেন ? (Ulto Rath)
অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে (Ulto Rath) নতুন বাংলা ছবি ‘উল্টোরথ’। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে।
নিপাট ফ্যামিলি ড্রামা (Ulto Rath)
পরিচালকের কথায় -নিপাট ফ্যামিলি ড্রামায় (Ulto Rath) ভরপুর একটি ছবি হল ‘উল্টোরথ’। মূলত তিন প্রজন্মের গল্প। তিন পুরুষের গল্প। তাদের মধ্যেকার সম্পর্ক এবং তার টানাপোড়েন, তাদের খুনসুটি নিয়েই বাঁধা হয়েছে এই ছবির গল্প। এদের সঙ্গেই জড়িয়ে পড়ে প্রিয়া নামের একটি মেয়ে। যে চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। থ্রিলারের জামানায় এই ছবিতে হাত ধরাধরি করে চলে ইমোশন, রিলেশনশিপ। জীবন যত দ্রুত হচ্ছে আমাদের সম্পর্কগুলো কোথাও যেন নড়ে যাচ্ছে। সেটাই দেখানো হবে এই ছবিতে।
তিন প্রজন্মের গল্প
‘উল্টোরথ’ ছবিতে প্রবীণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। যিনি বিপত্নীক এবং প্রবীণ বয়সেও বান্ধবী খুঁজে বেড়ান। বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলের চরিত্রে কাজ করছেন কৌশিক সেন।তিনি আবার খুব কড়া গোছের ডিসিপ্লিনড মানুষ। তার একটি ছেলে আছে। সে স্কুলে পড়ে।
সে চায় পরিবারের অন্যান্যরা বিশেষ করে তার ছেলেও ডিসিপ্লিনড থাকুক। চরিত্রটা জীবনে অনেক ঘা খেয়েছে । তার নিজের জীবন সম্বন্ধে একটা ধারণা আছে। এই ছবিতে প্রিয়া নামের একটা চরিত্র আছে। সে নিজের ব্র্যান্ড দাঁড় করানোর জন্য অনেককিছু করতে পারে। এই প্রিয়া চরিত্রেই অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ঘটনাক্রমে সে জড়িয়ে পরে এই পরিবারের সঙ্গে।
আরও পড়ুন : Bike Ambulance Dada: শুটিং শেষ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র, পার্টিতে মজলেন দেব-রুক্মিণী
কলকাতাতেই হচ্ছে ‘উল্টোরথ’ এর শুটিং
শহর কলকাতাতেই হচ্ছে ‘উল্টোরথ’ এর শুটিং। এখনো অল্প কয়েকদিনের শুটিং বাকি রয়েছে। তারপরেই পোস্ট প্রোডাকশনের ধাপ পেরিয়ে মুক্তি পাবে ‘উল্টোরথ’।


