Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জাতিপুঞ্জের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন ভারতীয় কূটনীতিক Advisory Board on Disarmament Matters–এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন(United Nations)। সিনিয়র ভারতীয় কূটনীতিক ডি বি ভেঙ্কটেশ ভার্মাকে ২০২৬–২৭ সালের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করেছেন জাতিপুঞ্জের মহাসচিব।
এক ঐতিহাসিক সাফল্য (United Nations)
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই বোর্ডে অতীতেও ভারতীয় কূটনীতিকরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে এতদিন পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক কখনও চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হননি। ফলে ভার্মার এই মনোনয়ন ভারতের কূটনৈতিক ও নিরস্ত্রীকরণ নীতির ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য বলে মনে করা হচ্ছে।
ভারতের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ
ডি বি ভেঙ্কটেশ ভার্মা আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও রাশিয়া-বিষয়ক নীতিতে ভারতের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি প্রধানমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সেই সময়েই ঐতিহাসিক ভারত–মার্কিন পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত (United Nations)
পরবর্তীকালে তিনি রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদে ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এক সংকটময় সময় অতিক্রম করে, যার মধ্যে কোভিড-১৯ মহামারির সময় দুই দেশের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং ২০১৯ সালে ভ্লাদিভস্তকে ভারতের Act Far East Policy–র সূচনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ বিষয়ক পরামর্শ (United Nations)
Advisory Board on Disarmament Matters গঠিত হয় জাতিপুঞ্জের সাধারণ পরিষদের দশম বিশেষ অধিবেশনের চূড়ান্ত নথির অনুচ্ছেদ ১২৪ অনুযায়ী। এই বোর্ড অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে পরামর্শ দেয়।
আরও পড়ুন: Heart Attack: বাড়ছে অল্পবয়সীদের মধ্যে হৃদরোগের প্রবণতা, জেনে নিন আসন্ন বিপদের সংকেত মিলবে কীসে?
আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা বাড়ল (United Nations)
এছাড়া বোর্ডটি জাতিসংঘের Institute for Disarmament Research (UNIDIR)–এর ট্রাস্টি বোর্ড হিসেবেও কাজ করে এবং নিরস্ত্রীকরণ তথ্য কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কেও মহাসচিবকে পরামর্শ দেয়।বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত এই বোর্ডে ডি বি ভেঙ্কটেশ ভার্মার চেয়ারম্যান হিসেবে মনোনয়ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা আরও সুদৃঢ় করল।



