Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উন্নাও কাণ্ডে ফের শিরোনামে এলেন (Unnao Assault Case) নির্যাতিতা। বাবার হেফাজতে মৃত্যু মামলায় বিজেপি থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন উন্নাওয়ের নির্যাতিতা। তবে স্বস্তির পাশাপাশি উঠে এসেছে দীর্ঘ আট বছরের লড়াইয়ের যন্ত্রণা, ক্ষোভ আর আক্ষেপ।
নির্যাতিতার প্রতিক্রিয়া (Unnao Assault Case)
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় নির্যাতিতা (Unnao Assault Case) জানান, রায় ঘোষণার সময় তিনি নিজে আদালতে উপস্থিত ছিলেন। তাঁর কথায়, “এই রায়ে আমি খুশি। অন্তত বিচারপতিরা দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন।” তবে একইসঙ্গে তাঁর গলায় স্পষ্ট হতাশা-বাবাকে আর কোনও দিন ফিরে পাওয়া যাবে না। তাঁর দাবি, কুলদীপ সিং সেঙ্গারের ভাই অতুল এবং জয়দীপ সিং সেঙ্গারই বাবাকে হত্যা করেছেন। অথচ ঘটনার সঙ্গে যুক্ত বহু পুলিশকর্মী এখনও বাইরে ঘুরছেন।
জঘন্য অপরাধ (Unnao Assault Case)
নিজের নির্যাতনের প্রসঙ্গ টেনে নির্যাতিতা বলেন, সেঙ্গার তাঁর বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছেন। কিন্তু সেই সত্য প্রমাণ করতে তাঁকে বছরের পর বছর সংগ্রাম করতে হয়েছে। প্রশ্ন তোলেন বিচারব্যবস্থার দিকেও-তিনি বেঁচে আছেন বলেই কি তাঁর কথা বিশ্বাস করা হয় না? নির্ভয়ার প্রসঙ্গ টেনে বলেন, “আমি যদি নির্ভয়ার মতো মারা যেতাম, তাহলে সবাই বিশ্বাস করত। আমি বেঁচে আছি বলেই আজও প্রমাণ দিতে হচ্ছে।”
আরও পড়ুন: HIV Infection: সমকামিতার জের, বর্ধমানে বাড়ছে HIV আতঙ্ক!
বাবার মৃত্যুকে ঘিরেও অনিশ্চয়তার কথা বলেন তিনি। দুর্ঘটনা স্বাভাবিক ছিল কি না, তা জানার আগেই তিনি ভেন্টিলেটরে ছিলেন। এখন তাঁর একটাই দাবি-বাবার জন্য ন্যায়বিচার। সেই কারণেই তিনি কুলদীপ সিং সেঙ্গারের কঠোরতম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের দাবিও তুলেছেন।


