Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এক (UP News) মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রসব যন্ত্রণার তীব্রতা সহ্য করতে না পেরে ৩৫ বছর বয়সী এক গর্ভবতী মহিলা নিজের পেটে রান্নাঘরের ছুরি চালিয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অসহনীয় ব্যথা (UP News)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার হঠাৎ (UP News) প্রসববেদনা শুরু হয়। প্রথমে তিনি বাড়িতেই যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছিলেন। কিন্তু ব্যথা অসহনীয় হয়ে উঠলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযোগ, এরপর বাড়িতে থাকা সবজি কাটার ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

কন্যাসন্তানের জন্ম (UP News)
প্রতিবেশীরাই দ্রুত তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে (UP News) নিয়ে যান। সেখানেই তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। হাসপাতাল সূত্রে খবর, নবজাতক আপাতত সুস্থ রয়েছে। তবে সন্তানের জন্মের পর মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গভীর ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: Jagrut Rahu 2026: চোখ খুলবে রাহু, ভাগ্য বদল কাদের?
কেন এই সিদ্ধান্ত?
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁর পেটে গুরুতর ও অস্বাভাবিক ক্ষত ছিল। সেই কারণেই পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তীব্র যন্ত্রণার কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।প্রতিবেশীদের দাবি, প্রায় ছয় মাস আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি একাই বসবাস করতেন। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, প্রসববেদনা শুরু হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করাই নিরাপদ ও সঠিক পদক্ষেপ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


