Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত মহাসাগরে চাঞ্চল্যকর এক সামরিক ঘটনার জেরে (US Iran War) আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা-কে লক্ষ্য করে মার্কিন হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় কোনও পূর্ব সতর্কতা ছাড়াই এই আক্রমণ চালানো হয়েছে।
সামরিক মহড়ায় অংশ নিতে এসেছিল (US Iran War)
খবর অনুযায়ী, ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি (US Iran War) সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে একটি সামরিক মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল। ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে অনুষ্ঠিত বহুজাতিক নৌমহড়ায় অংশগ্রহণের পর বিশাখাপত্তনম থেকে ফিরে যাচ্ছিল জাহাজটি। সেই সময় শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরের জলসীমায় হঠাৎই আক্রমণের মুখে পড়ে রণতরীটি।

মৃত কতজন? (US Iran War)
ইরানের অভিযোগ, একটি মার্কিন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। হামলার সময় জাহাজে প্রায় ১৩০ জন নাবিক ও কর্মী উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাঁদের গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেন, ইরানের উপকূল থেকে বহু দূরে আন্তর্জাতিক জলপথে এই হামলা চালিয়ে আমেরিকা এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফল ভোগ করতে হবে বলেও সতর্কবার্তা দেন তিনি।


