Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এও প্রত্যাশামত বৈভব ঝড়ের সামনে খেই হারিয়ে ফেলছেন তারকা বোলাররা। এমনকি বুমরাকেও পরাস্ত হতে হয়েছে তাঁর সামনে (Vaibhav Sooryavanshi)।
বৈভবকে নিয়ে বড় বার্তা প্রাক্তন ক্রিকেটারের (Vaibhav Sooryavanshi)
এই মুহূর্তে ভারতের অন্যতম উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। আইপিএল-এও বৈভব দাপটে ভর করে একের পর এক ম্যাচ জিতে চলেছে রাজস্থান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ১১ ওভারের ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন এই তরুণ তুর্কি। যে কাজটা ভারতের তারকা ব্যাটার শুভমন গিল, অভিষেক শর্মারাও করতে ভয় পাবেন সেই কাজটাই এই আইপিএল-এ দক্ষতার সঙ্গে করে দেখালেন বৈভব। এরপরেই তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি আরও জোরালো হয়েছে। এবার এই দাবি জানালেন ইরফান পাঠান (Vaibhav Sooryavanshi)।
টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে বিশ্ব শ্রেষ্ঠ বুমরা। তাঁর বলের কাছে আটকাতে হয়েছে কমবেশি সব দলের বড়-বড় ব্যাটারদের। কিন্তু সেই বুমরাকেই দুটো ছয় হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই ১৫ বছরের ব্যাটার। তিনি আইসিসি-র নিয়ম অনুযায়ী বড়দের দলে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। আর সাদা বলের ক্রিকেটে নিজের প্রভাব আস্তে আস্তে বিস্তার করছেন বৈভব। এই নিয়েই নিজের ইউ টিউব চ্যানেলে ইরফান বলেন, ‘সূর্যবংশী নিয়তির সন্তান। সাদা বলের ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সে যা করছে, আমার মনে হয় না আমরা আগে কখনও দেখেছি।’

যে বুমরা রীতিমত ব্যাটারদের কাছে ত্রাস আর সেই বুমরাকেই খেলার অপেক্ষায় ছিলেন বৈভব। যা শুনে ক্রিকেটবিশ্বের সঙ্গে হতবাক ইরফান পাঠানও। বিষ্ময় বালকের ভয়ড়রহীন মনোভাবের প্রশংসা করেন। ইরফান বলেন, ‘১৫ বছরের ওয়ান্ডার কিড বলে, যশপ্রীত বুমরার জন্য অপেক্ষা করছি। আগের বছর আমি ওর বলে আউট হয়েছি। আমি এই বছর ওকে মারব। কথা মতো, প্রথম বলেই বুমরাকে ছয় মারে।’
তিনি আরও যোগ করেন, ‘মরার কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। স্লোয়ারে যেভাবে মুভ করে, ভারতীয় পেসারকে ভাবিয়ে তোলে। সাদা বলের ক্রিকেটে বুমরার মতো কোনও বোলার নেই ভারতের। তাঁর বিরুদ্ধেই এমন ব্যাটিং করে (Vaibhav Sooryavanshi)।’
আরও পড়ুন: Chirosokha Serial: বন্ধ ‘চিরসখা’, চরম সিদ্ধান্ত নিল পর্দার বাবিল-বুবলাই?
এরপরেই ইরফান নির্বাচকদের উদ্দেশ্যে বলেন বৈভবকে যাতে আর অপেক্ষায় না রাখা হয়। দ্রুত তাঁকে দলে সুযোগ দেওয়ার পরামর্শ দেন ইরফান। তিনি বলেন, ‘এই ছেলেটাকে বেশিদিন অপেক্ষায় রেখো না। ওকে ভারতের টুপি দাও। ও ২০ বছর পেশাদার ক্রিকেট খেলতে পারবে। ও বোলারদের মনে ভয় ধরিয়ে দিতে পারে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আইপিএল-এর মঞ্চও কাঁপাচ্ছেন তিনি। এর আগে বৈভবের সিনিয়র দলে সুযোগ পাওয়ার বিষয়ে বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলেন যত দ্রুত সম্ভব বৈভবকে দলে সুযোগ দেওয়ার। একাধিকবার নিজের দক্ষতার প্রমাণ দেওয়া এই তরুণ তুর্কির কবে দেশের সিনিয়র দলে অভিষেক হয় এখন সেটাই দেখার (Vaibhav Sooryavanshi)।


