Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ICC র্যাঙ্কিংয়ে প্রথম স্থান থেকে তারকা স্পিনারের বিদায় (Varun Chakaravarthy)।
শীর্ষস্থান হারালেন বরুণ (Varun Chakaravarthy)
আইসিসি-র ক্রমতালিকায় ভারতীয়দের দাপট বজায় রেখেছেন সঞ্জু, ঈশানরা। অন্যদিকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় তারকা স্পিনার বরুণ চক্রবর্তী আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে উঠে নজির গড়েছিলেন। তারপর কেটেছে কয়েক মাস। কিন্তু বিশ্বকাপের পর অবশেষে শর্তে হলো তাঁকে। বিশ্বকাপের সময় থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছিল যে তিনি সিংহাসন হারাতে চলেছেন আর সেটাই সত্যি হলো। তাঁর জায়গা দখল করলেন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের বোলার (Varun Chakaravarthy)।
দ্বিতীয় স্থানে নেমে আসা বরুণের রেটিং এখন ৭৪০। ৮১৮ পয়েন্ট নিয়ে প্রায় পাঁচ মাস শীর্ষে থাকার পর তাঁর এই অবনমন। তাঁর জায়গায় এক নম্বর স্থানে উঠে এলেন আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার রশিদ খান। বিশ্বকাপে চার ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন তিনি। ৭৫৩ রেটিং পয়েন্টে পৌঁছে জায়গা করে নিলেন শীর্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটপ্রাপক বরুন তারপরেও কেন তাঁকে হারাতে হলো শীর্ষস্থান? কারণ তাঁর সামগ্রিক পারফরম্যান্স। গ্রুপ পর্বে ৯টি উইকেট নেওয়ার পর বরুণের পারফরম্যান্স হতাশাজনক। ইকোনোমি ছিল ৫.১৬, গড় ৬.৮৮। এক ম্যাচে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জাজনক রেকর্ড করেছেন তিনি (Varun Chakaravarthy)।

আরও পড়ুন: Miracle Recovery: ব্যর্থ ডাক্তাররা! গাড়ির ঝাঁকুনিতেই ফিরল ব্রেন ডেড মহিলার প্রাণ!
গ্রুপ পর্বের পর সুপার এইট, সেমিফাইনালএবং ফাইনালে তিনি রান দিয়েছেন প্রচুর। ফলে বিপক্ষের অনেকটাই সুবিধা হয়েছে রান তাড়া করতে। আর সেই কারণেই ইকোনোমি রেট বেড়েছে লাফিয়ে। সেই খারাপ বোলিংয়ের প্রতিফলন এই অবনমন।
অন্যদিকে এক ধাপ উন্নতি করেছেন ভারতের কেন বিশ্বের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরা। ৭০২ পয়েন্ট নিয়ে এখন রয়েছেন পঞ্চম স্থানে। ছয় ধাপ উঠে ১৭ নম্বরে রয়েছেন আর এক ভারতীয় বোলার অক্ষর প্যাটেল, তিনি ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন (Varun Chakaravarthy)।


