Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত (Varun Chakaravarthy)। তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে জল্পনা বাড়ছে অভিষেক শর্মার সুস্থতা নিয়ে।
অভিষেকের খেলার বিষয়ে মুখ খুললেন বরুণ (Varun Chakaravarthy)
অভিষেক শর্মার অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন সঞ্জু। তবে এই ম্যাচেও তিনি বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৮ বলে ২২ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। ঝোড়ো শুরু করে শেষ পর্যন্ত বড় রান করতে ব্যর্থ হন তিনি। এর কারণে আবার তাকে নিয়ে জল্পনা বাড়ছে। তবে সঞ্জুর পরের ম্যাচে থাকার বিষয় নির্ভর করছে অভিষেকের সুস্থতার উপর। তবে শোনা যাচ্ছে আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিষেক (Varun Chakaravarthy)।
বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানের বিশাল ব্যবধানে জয়ের পরে অভিষেকের শারীরিক সম্পর্কে প্রশ্ন করা হয় বরুণ চক্রবর্তীকে। তিনি বলেন, ‘আমি মনে করি, ও পরের ম্যাচে খেলবে। যতদূর আমি ওর সঙ্গে কথা বলেছি, তাতে মনে হয়েছে, ও এখন ভালোই আছে। আজও (বৃহস্পতিবার) কিছুটা সময় অনুশীলন করেছে। ও নিজেই বলেছে, ও ফেরার পথে।’

জশপ্রীত বুমরা, যিনি অসুস্থতার কারণে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি, তবে দিল্লির ম্যাচে প্রত্যাবর্তন করে দুর্দান্ত খেলেছেন। তিনি চার ওভার বল করে মাত্র ২০ রান দেন এবং ফিল্ডিংয়ের সময় দারুণ ডাইভিং ক্যাচও ধরেন। তবে এক্ষেত্রে প্রশ্ন থাকছে সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত নিয়ে। নতুন বলে বুড়মড়াকে প্রথম ওভার না করিয়ে কেন সপ্তম ওভার করানো হলো এর কোনও উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন: Bangladesh BNP: লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই ফ্যামিলি কার্ড, এর জেরেই কি বাংলাদেশ জয় তারেকের?
ওয়াশিংটন সুন্দর, যিনি পেশির চোটের কারণে মুম্বই ম্যাচের স্কোয়াডে ছিলেন না, এখন আবার তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। যদিও তিনি খেলেননি, তবে দলের সঙ্গে অনুশীলনে করছেন। কলম্বোর পিচ স্পিনারদের জন্য সহায়ক হওয়ায় তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেললেও খেলতে পারেন। তবে মিডিল অর্ডারের ব্যর্থতা কিন্তু পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে (Varun Chakaravarthy)।


