Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই পুজো, আপামর বাঙ্গালী সকলেই এই দিনগুলোর জন্য অপেক্ষা করে (Vastu Tips for Durga Pujo)। পুজো মানেই বেশ কিছু আচার অনুষ্ঠান মেনে চলতে হয় আমাদের। সব রীতি মেনে দেবীকে আবাহন জানালে তবেই তাঁর আশীর্বাদে আমাদের জীবন থেকে ভয়, বাধা ও শত্রুর অবসান ঘটে। অশুভ শক্তিকে বিনাশ করতে মর্ত্যে আগমন ঘটে দেবীর। মা দুর্গা আসার আগে বাস্তুর নিয়ম মেনে এই কাজগুলি অবশ্যই করা জরুরি। জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।
কী কী কাজ করবেন ? (Vastu Tips for Durga Pujo)
ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা
অশুভ শক্তি ও স্থবিরতা ঘরে জমে থাকে ধুলো, জঞ্জাল ও অস্বচ্ছতায়।
প্রদীপ ও ধূপ জ্বালানো (Vastu Tips for Durga Pujo)
প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং ধূপ বা আগরবাতি ব্যবহার করা ঘরে পবিত্রতা আনে।

ভগবতী দুর্গার নামস্মরণ ও পাঠ
প্রতিদিন সকালে ‘ইয়া দেবী সর্বভূতেষু’ স্তোত্র উচ্চারণ করলে ঘরে ইতিবাচক শক্তির বিকিরণ ঘটে।
তুলসী পূজা
বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ।
সৎচিন্তা ও দান-ধ্যান
অযথা রাগ-ক্ষোভ এড়িয়ে চলা, দরিদ্রদের সাহায্য করা, অন্নদান বা বস্ত্রদান করলে ঘরে দেবীর কৃপা বজায় থাকে।
ঘরের রঙ
ঘরে উজ্জ্বল ও পরিষ্কার রঙের ব্যবহার শুভ শক্তি ধরে রাখে।
দেবীকে ভোগ নিবেদন করুন
সপ্তাহে অন্তত একদিন দেবীর উদ্দেশে ভোগ নিবেদন করলে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।
কোন কোন কাজগুলো করবেন না? (Vastu Tips for Durga Pujo)
পুজোর সময় ছেঁড়া ও নোংরা পোশাক পরলে তা আমাদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্যকেও প্রভাবিত করে। এর ফলে আত্মবিশ্বাস হ্রাস পায় এবং অসুস্থ হয়ে পড়তে পারেন।
বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় ঝামেলা করলে তা আপনাক মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে, যার ফলে আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে।
বাড়ি নোংরা ও অপরিস্কার থাকলে এবং অপ্রয়োজনীয় জিনিসে ঘর ভরে থাকলে সেখানে নেগেটিভ এনার্জি থাকে। বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকলে সেই সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করতে পারে না।
আরও পড়ুন: Purba Bardhaman: দেবশালার অমর প্রেমকাহিনির অলিখিত সমাধি
কথায় বা আচরণে যদি কেউ আঘাত পায়, তাহলে তার মনের দুঃখ আপনার জন্য নেগেটিভ এনার্জি তৈরি করবে। আর আপনার কথায় খুশি হয়ে কেউ আশীর্বাদ করলে তা আপনার জন্য পজিটিভ এনার্জি নিয়ে আসবে।



