Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিকেন ললিপপ তো অনেক খেয়েছেন (Vegetable lollipop), বিকেলের চায়ের সঙ্গে। কিন্তু ভেজ? ভেজ ললিপপ কিন্তু দারুন খেতে। জানি বিশ্বাস হচ্ছে না। একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। বাড়িতে যা সবজি আছে সেই দিয়ে চট জলদি বানিয়ে নিন। বাচ্চারা বড়োরা সবাই চেটে পুটে খাবে…
প্রয়োজনীয় উপকরণ (Vegetable lollipop)
- সেদ্ধ আলু – ১ কাপ (মসৃণ করে মেশানো)
- গাজর কুচি – ১ কাপ
- কাঁচা পেঁপে কুচি – ২ কাপ
- ফুলকপি কুচি – ½ কাপ
- বরবটি কুচি – ১ কাপ
- মটরশুঁটি – ½ কাপ
- পেঁয়াজপাতা কুচি – ২ কাপ
- কাঁচালঙ্কা কুচি – ১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- কারি পাউডার – ১ চা চামচ
- সাদা গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
- নুন – স্বাদমতো
- পনির কুচি – ২ কাপ
- ব্রেডক্রাম্বস – প্রায় ১ কাপ (বা প্রয়োজনমতো)
- ডিম – ২টি
- তেল – ৩ টেবিল চামচ (ভাজার জন্য আরও তেল প্রয়োজন হবে)

প্রস্তুত প্রণালি (Vegetable lollipop)
ধাপ ১: সবজি সেদ্ধ ও ভাজা
১. প্রথমে গাজর, কাঁচা পেঁপে, ফুলকপি, বরবটি ও মটরশুঁটি ভালো করে ধুয়ে নিন।
২. সামান্য লবণ দিয়ে অল্প জলে আধসেদ্ধ করুন। (একেবারে গলে যাবে না, হালকা ক্রাঞ্চ থাকলে ভালো স্বাদ হবে)।
৩. জল শুকিয়ে নিন।
৪. কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করুন।
৫. তাতে পেঁয়াজপাতা কুচি দিয়ে অল্প ভেজে নিন।
৬. এবার একে একে সব আধসেদ্ধ সবজি দিন এবং হালকা ভেজে নিন।
৭. নুন, কারি পাউডার, গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন।
৮. এবার সেদ্ধ আলু মিশিয়ে দিন এবং সবজি-আলুর মিশ্রণটা ২-৩ মিনিট ভালোভাবে ভাজুন।
৯. শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
ধাপ ২: পনির ও সবজি মেশানো (Vegetable lollipop)
১. সবজি ঠান্ডা হলে পনির কুচি মিশিয়ে নিন।
২. মিশ্রণটা যেন শক্ত ও বাঁধা হয়, সেদিকে খেয়াল রাখুন।
যদি মিশ্রণ নরম হয় তবে সামান্য ব্রেডক্রাম্বস মিশিয়ে নিতে পারেন।
ধাপ ৩: ললিপপ তৈরি করা
১. এখন মিশ্রণটা ১০–১২ ভাগে ভাগ করে নিন।
২. প্রতিটি ভাগ ললিপপ কাঠির মাথায় জড়িয়ে গোল বা ড্রামস্টিকের মতো শেপ দিন।
৩. একটি বাটিতে ডিম ফেটিয়ে রাখুন।
৪. প্রতিটি ললিপপ আগে ডিমে চুবিয়ে নিন।
৫. এরপর ব্রেডক্রাম্বস/টোস্টের গুঁড়োর ওপর গড়িয়ে সমানভাবে কোট করে নিন।
ধাপ ৪: ভাজা (Vegetable lollipop)
১. কড়াইতে বা ডিপ ফ্রাই প্যানে তেল গরম করুন।
২. তেল গরম হলে মাঝারি আঁচে একে একে ললিপপগুলো ছাড়ুন।
৩. সোনালি বাদামি রঙ না আসা পর্যন্ত ভেজে নিন।
৪. কিচেন টিস্যুর ওপর তুলে নিন যেন বাড়তি তেল শুষে যায়।
আরও পড়ুন: Threat Note in Jammu: পায়রার পায়ে চিরকুট! জম্মু স্টেশনে বিস্ফোরণের হুমকি!
পরিবেশন
গরম গরম ললিপপ টমেটো সস, গ্রিন চাটনি বা মায়োনিজের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।


