Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফিতে মোট আটটা ম্যাচ খেলে ভেঙ্কটেশের সংগ্রহে মাত্র ১৭৬ রান (Venkatesh Iyer)।
IPL-এর আগে ব্যাট হাতে ফ্লপ ভেঙ্কটেশ (Venkatesh Iyer)
কলকাতা নাইট রাইডার্সের দলে ভেঙ্কটশকে নেওয়া হয়েছিল বিশাল বড় অঙ্কের বিনিময়। সেই টাকার পরিমাণ ছিল ২৩.৭৫ কোটি টাকা। কিন্তু তারপর থেকে ব্যর্থ হন তিনি। যে কারণে ২০২৬-এর আইপিএল-এর আগে তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল KKR। তবে তাঁর উপর ভরসা দেখিয়েছে বিরাট কোহলির দল। সাত কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে বেঙ্গালুরু। কিন্তু তাঁর টানা ব্যর্থতা চিন্তা বাড়ল RCB-র (Venkatesh Iyer)।
বিজয় হাজারে ট্রফিতে সদ্য পাঞ্জাবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মধ্যপ্রদেশ। এইবার মধ্যপ্রদেশের অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। বিজয় হাজারে ট্রফিতে তিনি কার্যত ব্যর্থ হয়েছেন। মোট ৮ ম্যাচ হেলে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ১৭৬ রান। যার মধ্যে সর্বোচ্চ ৬৫। কর্ণাটকের বিরুদ্ধে তিনি এই রান করেন। এই ম্যাচ বাদ দিয়ে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি এই রান করেন।

আরও পড়ুন: T20: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ভিসা না পাওয়া নিয়ে বিতর্ক
কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর গোল্ডেন ডাক হওয়ায় চিন্তা আরও বাড়ল RCB-র। তবে বিজয় হাজারে ট্রফিতে তিনি বলও করেছেন। আট ম্যাচের মধ্যে তিনি বল করেছেন ছয় ম্যাচে, যার মধ্যে নিয়েছেন সাতটা উইকেট। বল হাতে রেকর্ড ভাল হলেও ব্যাট হাতে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
গত বেশ কয়েকটা মরশুমে ভেঙ্কটেশ আইপিএল-এ খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। তবে কোনও অজানা কারণে বল করেননি তিনি। কিন্তু এই মরশুমে আইপিএল শুরু হওয়ার আগে তাঁর অফ-ফর্ম ভাবাবে তাঁর বর্তমান দল ও দলের সমর্থকদের (Venkatesh Iyer)।


