Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের এআই-ভিত্তিক স্থানীয় ভাষার প্রযুক্তি সংস্থা ভার্স ইনোভেশন (VerSe Innovation) তাদের পরিচালনা পর্ষদে নতুন স্বাধীন পরিচালক হিসেবে পি. আর. রমেশকে নিয়োগ করেছে। তিনি সংস্থার অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করবেন। সংস্থার ভবিষ্যৎ উন্নতি এবং সঠিক পরিচালনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কে এই পি. আর. রমেশ? (VerSe Innovation)
পি. আর. রমেশ একজন অভিজ্ঞ চার্টার্ড (VerSe Innovation) অ্যাকাউন্ট্যান্ট। তাঁর কাজের অভিজ্ঞতা প্রায় ৪০ বছরেরও বেশি। তিনি আগে ডেলয়েট ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন এবং বহু বড় সংস্থাকে আর্থিক ও প্রশাসনিক বিষয়ে পরামর্শ দিয়েছেন। কর্পোরেট শাসন, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিয়ম মেনে কাজ করার ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি এয়ার ইন্ডিয়া, সিপলা, নেসলে ইন্ডিয়া, লারসেন অ্যান্ড টুব্রো, আইটিসি হোটেলস-সহ অনেক বড় সংস্থার বোর্ডে কাজ করেছেন। ২০২২-২৩ সালে তিনি ‘সেরা স্বাধীন পরিচালক’ পুরস্কারও পেয়েছেন।
আরও পড়ুন: Swimming Pool Crisis: গরমে ধাক্কা, ক্লোরিনের অভাবে বন্ধের মুখে কলকাতার সুইমিং পুল
ভার্স ইনোভেশনের সহ-প্রতিষ্ঠাতা উমাং বেদি জানিয়েছেন, একটি সংস্থাকে দীর্ঘদিন সফল রাখতে হলে শক্তিশালী নিয়মনীতি এবং আর্থিক শৃঙ্খলা খুবই জরুরি। পি. আর. রমেশের অভিজ্ঞতা সংস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। পি. আর. রমেশ বলেছেন, কোনও সংস্থা যত বড় হয়, তার কাজের ধরন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও তত উন্নত হওয়া প্রয়োজন। তিনি সংস্থার বোর্ডের সঙ্গে কাজ করে সঠিক নিয়ম মেনে, দায়িত্বশীলভাবে এবং স্থায়ীভাবে উন্নতি করতে সাহায্য করতে চান।

স্বচ্ছ ও সঠিক কাজের আশা
নতুন দায়িত্বে আসীন হয়ে তিনি সংস্থার আর্থিক কাজ, ঝুঁকি নিয়ন্ত্রণ, নিয়ম মেনে চলা এবং অডিট সংক্রান্ত বিষয়গুলি দেখবেন। এতে ভার্স ইনোভেশনের কাজ আরও স্বচ্ছ এবং মজবুত হবে বলে মনে করা হচ্ছে।


