Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য রবিবার, ১৫ই মার্চ, ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার লাইফলাইন দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্টে-কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুতে সব ধরণের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সমস্যার সমাধানে ট্রাফিক ডাইভারশনের বিশেষ পরিকল্পনা নিয়েছে লালবাজার।
কোন কোন রুট পরিবর্তন (Vidyasagar Setu)
এজেসি বোস রোড থেকে জিরুট আইল্যান্ড দিক থেকে আসা সমস্ত পশ্চিমমুখী গাড়ি টার্ফ ভিউ হয়ে হেস্টিং ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলো সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। অথবা হেস্টিং ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডের দিকে যাওয়া যাবে।
রাস্তা বদল
কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলোকে ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিং ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে তারা সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে যেতে পারবে।
পথ পরিবর্তন (Vidyasagar Setu)
খিদিরপুরের দিক থেকে: সিজিআর (CGR) রোড দিয়ে আসা পূর্বমুখী গাড়িগুলোকে হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ডাইভার্ট করা হবে।
আরও পড়ুন: Modi Traffic: মোদির ব্রিগেড সমাবেশ: কলকাতায় কড়া ট্রাফিক, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
রাস্তা ঘুরিয়ে দেওয়া হবে (Vidyasagar Setu)
এছাড়া, কেপি রোড থেকে যে গাড়িগুলো ওয়াই-পয়েন্ট (Y-Point) হয়ে সেতুর র্যাম্পে ওঠার কথা ছিল, সেগুলোকে ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড এবং রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতির প্রয়োজনে শহরের অন্যান্য প্রধান রাস্তাগুলোতেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। সপ্তাহের ছুটির দিনে এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে প্রশাসন।



