Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
রকে টিভি বাংলা ডিজিটাল: রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং এই রাজকীয় বিয়ে। ২০২৬ সালের স্বপ্নের এই বিয়ে শুধু ভালবাসার গল্প নয়, ফ্যাশনেরও নতুন সংজ্ঞা তৈরি করেছে। তাঁদের রাজকীয় আয়োজন যেন রূপকথাকেও হার মানায়(Vijay Alta)।
ঐতিহ্যের উদযাপন (Vijay Alta)
উদয়পুরের আইটিসি মেমেন্টোসে মন্দির-শৈলীর ঐতিহ্যবাহী বিয়েতে ‘পুরনো’ আর ‘চিরাচরিত’কে নতুন করে ট্রেন্ডে পরিণত করেছেন এই জুটি। ভারী ওজনের টেম্পল জুয়েলারি, মুখে দৃষ্টি চুক্কা, কপালে বাসকম সব মিলিয়ে ছিল এক নিখুঁত দক্ষিণী আভিজাত্য। অনামিকা খান্নার কাস্টম ডিজাইনের ঐতিহ্যবাহী পোশাকে দু’জনেই নজর কেড়েছেন।
আলতায় বিজয়
তবে সবকিছুকে ছাপিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা কুড়িয়েছে, তা হল বিজয় দেবেরাকোন্ডার হাতে-পায়ে আলতা। হ্যাঁ, বিয়ের দিন গভীর লাল মহাবর লাগিয়ে তিনি যেন একসঙ্গে দু’টি কাজ করেছেন পুরুষত্বের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বহু পুরনো সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
রীতি ভেঙে সাহসী বিজয় (Vijay Alta)
ভারতীয় বিয়েতে সাধারণত বর-কনে দু’জনেই মেহেন্দি পরেন। কিন্তু আলতা বা মহাবর ঐতিহ্যগতভাবে নারীত্ব, উর্বরতা, শুভতা ও দাম্পত্য সুখের প্রতীক হিসেবে বিবেচিত। বিবাহিতা নারীরা বিশেষ উৎসব বা শুভ অনুষ্ঠানে এটি পরেন। সেই রীতি ভেঙে বিজয়ের এই পদক্ষেপ অনেকের কাছে সাহসী ও ব্যতিক্রমী মনে হয়েছে।
আরও পড়ুন: Alia Bhatt: BAFTA-য় আলিয়া ভাট: ‘নমস্কার’ থেকে ভাইরাল ট্রোল অবশেষে মুখ খুললেন অভিনেত্রী
গ্ল্যামার নয়, আধুনিকতারও প্রতীক (Vijay Alta)
অনেকে বলছেন, এটি কেবল স্টাইল স্টেটমেন্ট নয়, বরং সামাজিক বার্তা ফ্যাশনের কোনও লিঙ্গভেদ নেই। রশ্মিকা ও বিজয়ের এই বিয়ে তাই শুধু গ্ল্যামার নয়, আধুনিক মানসিকতারও প্রতীক হয়ে উঠেছে। তাঁদের এই সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতের বর-কনেদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।



