Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের জল্পনার অবসান (Vijay Rashmika Wedding)। অবশেষে চার হাত এক হতে চলেছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার। ভক্তদের দেওয়া আদরের নামেই এখন চর্চায় ‘বিরোশ’-এর বিয়ে। রাজস্থানের লেকসিটি উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি বসছে তাদের বিয়ের আসর। তবে মূল অনুষ্ঠানের আগে থেকেই শুরু হয়ে গেছে উৎসবের আবহ।
প্রি-ওয়েডিং পর্বের সূচনা (Vijay Rashmika Wedding)
মঙ্গলবার থেকেই প্রি-ওয়েডিং পর্বের (Vijay Rashmika Wedding) সূচনা। আজ মেহেন্দি, আগামীকাল হলদি ও সঙ্গীত-ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে আয়োজনগুলো রাখা হয়েছে ব্যক্তিগত পরিসরে, কিন্তু আভিজাত্যে কোনও খামতি নেই। রাজকীয় সাজে সেজে উঠেছে ভেন্যু। তারই ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন হবু বর-কনে। বিয়ের ঘোষণা আগেই নিজেরাই করেছিলেন, ফলে অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে।

কোথায় অনুষ্ঠান? (Vijay Rashmika Wedding)
উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস রিসর্টে অনুষ্ঠিত হবে সাতপাক। শহরের কোলাহল থেকে খানিক দূরে অবস্থিত এই প্রাসাদোপম রিসর্ট তার নৈসর্গিক পরিবেশ ও গোপনীয়তার জন্য তারকাদের পছন্দের তালিকায় থাকে। অতিথিদের থাকার ব্যবস্থাও অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সাজানো হয়েছে। বিয়ের পর হায়দরাবাদে হবে রিসেপশন। সেখানকার একটি নামী পাঁচতারা হোটেল বুক করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। ঘরের ভাড়া থেকেই স্পষ্ট, আয়োজন কতটা জাঁকজমকপূর্ণ হতে চলেছে।

আমন্ত্রিত কারা?
অতিথি তালিকা কিন্তু ছোট রাখা হয়েছে। প্রায় একশোর মতো আমন্ত্রিতের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, তেলেঙ্গনার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কিছু পরিচিত পরিচালক। বড় মাপের তারকা উপস্থিত থাকার সম্ভাবনা কম বলেই জানা গেছে।

আরও পড়ুন: Mexico: এল মেনচোর মৃত্যুর পর জ্বলছে মেক্সিকো, পশ্চিম প্রান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বহু
খাবারের মেনুতেও থাকছে বিশেষ আয়োজন। নবদম্পতির জন্য আলাদা কিউরেটেড পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বছরের শুরুতেই বলিউড-টলিউড মিলিয়ে এটি হতে চলেছে অন্যতম আলোচিত তারকা-বিয়ে।


