Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উদয়পুরে রাজকীয় বিয়ের পর এবার (Virosh Reception) হায়দ্রাবাদে জমকালো রিসেপশনে নতুন জীবন উদ্যাপন করলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। ৪ মার্চ বঞ্জারা হিলসের বিলাসবহুল তাজ কৃষ্ণা হোটেলে বসেছিল তারকাখচিত আসর। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড- দুই ইন্ডাস্ট্রিরই বহু তারকা উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে।
চমৎকার সাজে ‘ভিরোশ’ (Virosh Reception)
রিসেপশনের মূল আকর্ষণ ছিলেন নববধূ (Virosh Reception) রশ্মিকা। লাল রঙের সিল্ক শাড়িতে তাঁকে লাগছিল অপূর্ব। কালো ও সোনালি পাড়ের ঐতিহ্যবাহী শাড়িটি ডিজাইন করেছিলেন ‘জেড বাই মনিকা অ্যান্ড করিশমা’। সাজ সম্পূর্ণ করতে তিনি পরেছিলেন ভারী সোনার টেম্পল জুয়েলারি, চোকার ও ঝুমকো। হালকা তবে নজরকাড়া সিঁদুর আর লম্বা ফুলে মোড়া বেনীর লুকে মোহময়ী লাগছিল ‘শ্রীভল্লি’কে। অন্যদিকে সাদা ঐতিহ্যবাহী পোশাকে বিজয় দেবেরাকোন্ডাও ছিলেন অত্যন্ত মার্জিত ও স্মার্ট। গলায় ছিল ইউনিক রুপোর চোকার। দু’জনে একসঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করতেই ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তটি ধরা পড়ে অসংখ্যবার। দুজনের মিষ্টি হাসি আর কম্প্যাটিবিলিটি নজরে পরে বারবার।

অনুষ্ঠানে উপস্থিত কারা?
- নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরুতেই উপস্থিত হয়েছিলেন মেগাস্টার চিরঞ্জীবী। পরে দেখা যায় নাগার্জুন আক্কিনেনি ও তাঁর ছেলে নাগা চৈতন্যকেও। এছাড়াও ভেঙ্কটেশ এবং রবি তেজার মতো তারকারাও অনুষ্ঠানে যোগ দেন। মহেশ বাবু উপস্থিত থাকতে না পারলেও তাঁর স্ত্রী নম্রতা শিরোদকর ও মেয়ে সিতারা এসে রশ্মিকার সঙ্গে সময় কাটান।
- বলিউড থেকেও এসেছিলেন একাধিক পরিচিত মুখ। করণ জোহর, দিনেশ বিজন ও পরিচালক হোমি আদাজানিয়া একসঙ্গে উপস্থিত ছিলেন। নজর কেড়েছেন কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী এবং ম্রুণাল ঠাকুরও। ‘পুষ্পা’ ছবির পরিচালক সুকুমার স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

- রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন অল্লু অর্জুন। তাঁর উপস্থিতিতে যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে রিসেপশনের মঞ্চ। কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এই আমন্ত্রণভিত্তিক অনুষ্ঠান এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চায়। ‘ভিরোশ’ হ্যাশট্যাগ ইতিমধ্যেই ট্রেন্ড করতে শুরু করেছে।



