Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সূত্রের খবর তাঁদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে উদয়পুরের বিলাসবহুল রিসর্ট ITC Mementos Ekaaya(Virosh Wedding)। আরাবল্লী পর্বতমালার কোলে, উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্ট প্রকৃতির শান্ত সৌন্দর্যের মাঝে রাজকীয় আয়োজনের জন্য আদর্শ।
যেন রূপকথার বাস্তব রূপ (Virosh Wedding)
সবুজ পাহাড়, নীল আকাশ আর মনোরম পরিবেশ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ITC মেমেন্টোস যেন রূপকথার বাস্তব রূপ। বর্তমানে হোটেলটি প্রায় এক সপ্তাহ সম্পূর্ণ বুকড। এমনকি মার্চ ও এপ্রিলের বেশিরভাগ তারিখেও আর রুম পাওয়া যাচ্ছে না।
অতিথিদের জন্য একাধিক ভিলা ও স্যুট (Virosh Wedding)
রিসর্টে অতিথিদের জন্য রয়েছে একাধিক ভিলা ও স্যুট বিকল্প।
ভ্যালি ভিউ ভিলা: ২৮,৩৯৯ টাকা – ২৮,৬৬৬ টাকা
লেক ভিউ ভিলা: ৩০,৭৯৯ টাকা – ৩১,০৮৮ টাকা
প্রিমিয়াম ভিলা: ৩৪,৭৯৯ টাকা – ৩৫,১২৬ টাকা
আরাবল্লী স্যুট: ৫৭,১৯৯ টাকা – ৭১,৪৯৯ টাকা
মেমেন্টোস স্যুট: ৭৩,১৯৯ টাকা – ৯১,৪৯৯ টাকা
প্রেসিডেন্সিয়াল ও গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুটের দাম জানানো হয় অনুরোধের ভিত্তিতে। এসব স্যুটে রয়েছে প্রাইভেট টেম্পারেচার-কন্ট্রোল্ড পুল, জাকুজি ও বিলাসবহুল ইন্টেরিয়র।
আরও পড়ুন: Sikkim Tourist: সেনা সহায়তায় সিকিমে আটক পর্যটকরা উদ্ধার
বিলাসবহুল রিসর্টের আতিথেয়তা (Virosh Wedding)
মোট ১১৭টি ভিলা নিয়ে গড়ে ওঠা এই রিসর্টে রয়েছে শান্ত লেক, বিস্তীর্ণ লন ও সবুজ প্রান্তর। অতিথিদের জন্য আছে ওয়েলনেস সেন্টার, রয়্যাল স্পা, আধুনিক জিম এবং ইনফিনিটি পুল। খাবারের জন্য রয়েছে উদয় প্যাভিলিয়ন, কাবাবস অ্যান্ড কুরিজ, রয়্যাল ভেগা ও দ্য রক বার যেখানে ভারতীয় থেকে আন্তর্জাতিক নানা পদ ও ককটেল উপভোগ করা যায়। রাজকীয় আবহে রশ্মিকা-বিজয়ের বিয়ে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উন্মাদনা। উদয়পুরে বসতে চলেছে আরেকটি তারকাখচিত স্বপ্নের আসর।



