Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার প্রকাশিত The Kolkata Gazette-এর বিশেষ সংখ্যায় জানানো হয়েছে, রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে(Vote Notification)।
৬ মে-র মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে (Vote Notification)
বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। ৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই এবং ৯ এপ্রিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। প্রয়োজনে ২৩ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ৬ মে-র মধ্যে।
আরও পড়ুন: Space Pregnancy: মহাকাশে মানুষের বংশবিস্তার কতটা স্বাভাবিক হবে, কী বলছেন গবেষকরা?
প্রশাসনিক প্রস্তুতি জোরদার (Vote Notification)
প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদসহ একাধিক জেলার বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু কেন্দ্রেও এই দফায় ভোট হবে।
নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।



