Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে আরও গতি আনছে নির্বাচন কমিশন। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নতুন করে ৭৮টি ভোটগ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর(Vote Prep)।
আবাসন ও বহুতলে বুথ (Vote Prep)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে বিভিন্ন বেসরকারি আবাসন ও বহুতল ভবনে এই বুথগুলি স্থাপন করা হতে পারে। প্রাথমিকভাবে প্রতিটি বুথে প্রায় ৪০০ থেকে ১,০০০ জন ভোটারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ভিডিও কনফারেন্সে বৈঠক (Vote Prep)
এই প্রস্তাব নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।
সূত্রের খবর, এই ভার্চুয়াল বৈঠকে সিইও দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সমস্ত জেলার জেলাশাসক-কাম-জেলা নির্বাচন আধিকারিক এবং বিভিন্ন স্তরের পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন।
প্রশাসনিক তৎপরতা তুঙ্গে (Vote Prep)
ভোটের ময়দানে প্রস্তুতির অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পরিকাঠামো এবং সামগ্রিক প্রশাসনিক সমন্বয় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। নির্বাচনের আগে বুথ সংখ্যা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে প্রশাসনিক তৎপরতা যে তুঙ্গে, তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।



