Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পরে ধীরে (Waterlogging in Kolkata) ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শহর কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, মঙ্গলবার সকাল পর্যন্ত বহু এলাকায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়। তবে বুধবার সকাল থেকে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন শহরবাসী। আর বৃহস্পতিবার শহরের অধিকাংশ রাস্তা থেকে জল নেমে যাওয়ার কথা জানিয়েছে কলকাতা পুরসভা।
বৃষ্টিতে বারবার জলের তলায় বহু এলাকা (Waterlogging in Kolkata)
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ জানান (Waterlogging in Kolkata), মূল শহরের যে সব এলাকা বৃষ্টিতে বারবার জলের তলায় চলে যায় – যেমন আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া – সেগুলি এখন অনেকটাই জলমুক্ত। পুরসভা দ্রুত ব্যবস্থা নেওয়ায় সেই এলাকাগুলিতে জল দাঁড়ায়নি বলেও দাবি করেছেন তিনি।
পুরোপুরি কাটেনি সমস্যা (Waterlogging in Kolkata)
তবে সমস্যা এখনও পুরোপুরি (Waterlogging in Kolkata) কাটেনি। কলকাতার সংযুক্ত এলাকার কিছু অংশে জল জমে রয়েছে বলেই স্বীকার করেছেন পুরকর্তারা। বিশেষ করে ইএম বাইপাস লাগোয়া অঞ্চল, জোকা, সরশুনা, মেটিয়াবুরুজের মতো জায়গায় জল এখনও পুরোপুরি নামেনি। তারক সিংহ জানিয়েছেন, এই এলাকাগুলিতে স্থানীয় কিছু পরিকাঠামোগত দুর্বলতা এবং আবর্জনা জমার কারণেই জল অপসারণে বিলম্ব হচ্ছে। তবে বৃহস্পতিবারের মধ্যে সমস্ত এলাকাকে জলমুক্ত করার আশ্বাসও দিয়েছেন তিনি।
জলনিকাশির স্থায়ী পরিকাঠামো গড়ে ওঠেনি
প্রসঙ্গত, কলকাতা পুরসভার ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডগুলি সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত, যেগুলি আগে কলকাতার আওতায় ছিল না। তারক সিংহ অভিযোগ করেছেন, পূর্ববর্তী সরকারের আমলে কোনও পরিকল্পনা ছাড়াই এই এলাকাগুলিকে কলকাতা পুরসভার অধীনে নিয়ে আসা হয়, যার ফলে জলনিকাশির স্থায়ী পরিকাঠামো গড়ে ওঠেনি। তিনি বলেন, “আমরা ধীরে ধীরে এই এলাকাগুলিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলছি। সময় লাগলেও, শহরবাসী তার সুফল ভবিষ্যতে বুঝতে পারবেন।”

আরও পড়ুন: College Street: শরতের অকাল বৃষ্টিতে বিপর্যস্ত কলেজ স্ট্রিট বইপাড়া, পুজোর মুখে ব্যাপক ক্ষতি
জলমগ্নতার সমস্যা
সোমবার ও মঙ্গলবার মিলিয়ে শহরে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে সোমবার রাতের কয়েক ঘণ্টা প্রবল বৃষ্টিতে অনেক জায়গা কার্যত ডুবে যায়। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি কমলেও, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, পার্কসার্কাস, তপসিয়া ও কসবার মতো এলাকায় এখনও জলমগ্নতার সমস্যা ছিল। পুরকর্তারা জানিয়েছেন, আবর্জনা জমে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় জল নামতে দেরি হচ্ছে।


