Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভরা বসন্তেই ফের বদলে যেতে চলেছে (WB Weather Forecast) বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে পারে ঝড়বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় তার প্রভাবেই এই পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রা বাড়তে পারে (WB Weather Forecast)
আবহাওয়াবিদদের মতে, শনিবার পর্যন্ত (WB Weather Forecast) রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও রবিবার থেকে আবহাওয়ার ছবিতে বদল আসবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
প্রথম দফায় বৃষ্টির প্রভাব (WB Weather Forecast)
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রথম দফায় বৃষ্টির (WB Weather Forecast) প্রভাব দেখা যেতে পারে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। একই সঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও সোম ও মঙ্গলবারের মধ্যে দু’এক দফা হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: T 20 World Cup: ক্রিকেট জ্বরে কাঁপছে আমেদাবাদ, চালু বাড়তি রেল-ফ্লাইট পরিষেবা!
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বসন্তের মাঝামাঝি সময়েই ফের এক দফা ঝড়বৃষ্টি রাজ্যের আবহাওয়াকে বেশ কিছুটা বদলে দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


