Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে কলকাতাসহ (WB Weather Forecast) দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনই পুরোপুরি বৃষ্টি থেমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে না। বরং, রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেই পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? (WB Weather Forecast)
গত কয়েকদিন ধরে ছত্তীসগঢ়ের উপরে যে নিম্নচাপটি সক্রিয় ছিল (WB Weather Forecast), তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের উপর তেমন কোনও সরাসরি প্রভাব আর পড়ছে না। বর্তমানে বঙ্গোপসাগরেও নতুন করে কোনও নিম্নচাপ সৃষ্টি হয়নি, যা স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য। তবে এর মানে এই নয় যে পুরোপুরি রোদ উঠবে। বরং, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির মাত্রা বাড়তে পারে।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে (WB Weather Forecast)
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গুণা, (WB Weather Forecast) দামোহ্, পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Daily Horoscope: শনিবারের বারবেলায় কার ভাগ্যে কী আছে লেখা?

উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায়-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার। রবিবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা বলবৎ থাকবে। কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে এখনই কোনও সতর্কতা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনও রকম সতর্কতা নেই।


