Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু (WB Weather Rain Update) জেলায় চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের অন্তত নয়টি জেলা ভিজতে পারে। যদিও ভারী বৃষ্টি বা কোনও প্রবল দুর্যোগের আশঙ্কা আপাতত নেই, তবুও কিছু অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (WB Weather Rain Update)
আলিপুর আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস (WB Weather Rain Update) অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগণাও রয়েছে। এছাড়া সোমবারই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।

বিশেষ সতর্কতা জারি (WB Weather Rain Update)
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা (WB Weather Rain Update), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এসব অঞ্চলে সোমবার ও মঙ্গলবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাড়ছে তাপমাত্রার পারদ (WB Weather Rain Update)
শীতের ঊষ্মা পার করে বসন্তের ঋতু শুরু হয়েছে, তাই তাপমাত্রা ক্রমেই বাড়ছে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রাও ৩১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা স্বাভাবিকের থেকে কিছুটা উর্ধ্বে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি। কলকাতার উপকণ্ঠে সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: PM Modi: ‘রাজনৈতিক অভিজ্ঞতায় স্মরণীয়’-মুকুলকে শ্রদ্ধা নরেন্দ্র মোদির
এদিকে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপীয় পরিমণ্ডল তৈরি হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভবনা মাথাচাড়া দিচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিছু কিছু এলাকায় সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী সাত দিনে রাজ্যের জেলায় তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সাধারণত উষ্ণ পরিস্থিতির প্রাধান্য থাকবেই বলে জানানো হয়েছে।


