Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একটানা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার (WB Weather Update) শেষে অবশেষে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায়ের ঘণ্টা শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আবহাওয়ার খামখেয়ালি আচরণে রাজ্যবাসী যেমন ভিজেছে, তেমনি দুর্ভোগেও পড়েছে। এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বর্ষা একাধিক রাজ্য থেকে বিদায় নেবে এবং শুরু হবে শীতের আগমনের প্রস্তুতি।
আকাশ থাকবে পরিষ্কার (WB Weather Update)
বর্তমানে মৌসুমি বায়ুর অবস্থান রয়েছে রক্সৌল থেকে জব্বলপুর পর্যন্ত বিস্তৃত (WB Weather Update) এলাকায়। আগামী ২-৩ দিনের মধ্যে তা আরও পিছিয়ে যাবে। ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকেও ধাপে ধাপে বর্ষা বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাজ্যে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে এবং আকাশ থাকবে বেশিরভাগ সময় পরিষ্কার।
একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় (WB Weather Update)
তবে, বঙ্গোপসাগরে এখনো একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় (WB Weather Update) রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে জোড়া ঘূর্ণাবর্ত দেখা গেছে। এমনকি দক্ষিণ বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত বিরাজমান। যদিও এসবের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম
রবিবার রাজ্যের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায়, যেমন-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Mamata Banerjee: আজ ফের উত্তরবঙ্গ সফরে পাড়ি মুখ্যমন্ত্রীর!
কলকাতার ক্ষেত্রে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে।


