Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় বুধবার সকাল (WB Weather Update) থেকেই সূর্যের দেখা নেই। শহরের আকাশ মুখভার, মাঝে মাঝেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভ্যাপসা গরমের পরিবর্তে আর্দ্র বাতাস আর বৃষ্টির হাত ধরে ফিরেছে বর্ষার আমেজ। তবে শুধু কলকাতা নয়, পুরো দক্ষিণবঙ্গ জুড়েই জারি হয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ (WB Weather Update)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি (WB Weather Update) গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ়ের কাছাকাছি অবস্থান করছে। এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে তার প্রভাব স্পষ্টভাবে পড়ছে দক্ষিণবঙ্গের আকাশে। এর জেরে আগামী কয়েক দিন বৃষ্টি আরও বাড়বে।
জারি হলুদ সতর্কতা (WB Weather Update)
আজকের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত হতে পারে।বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ওই দিন দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার এই তালিকায় যুক্ত হবে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও।
আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ কিছু জেলাতেও আজ ও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ আবহাওয়ার উন্নতি আশা করা যাচ্ছে না।

আজ কলকাতার তাপমাত্রা
আজকের তাপমাত্রার দিক থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।
আরও পড়ুন: Kolkata Metro New Route: শহরজুড়ে তিনটি নতুন মেট্রো রুট, এক টিকিটে হাওড়া থেকে বিমানবন্দর!
এদিকে, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।


