Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Alert) একেবারে মিলে গেল বাস্তবে। বিকেল নামতেই দক্ষিণবঙ্গের আকাশ কালো হয়ে যায় এবং শুরু হয় ঝড়-বৃষ্টি। আগেই সতর্ক করা হয়েছিল, শুধু বৃষ্টি নয়, কালবৈশাখীর দাপটও দেখা যাবে। সেই অনুযায়ী, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
জারি লাল সতর্কতা (Weather Alert)
ইতিমধ্যেই কয়েকটি জেলায় লাল সতর্কতা (Weather Alert) জারি হয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে পরিস্থিতি বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে কলকাতা ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। বুধবারও বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
কবে কমবে বৃষ্টি?
সোমবার রাতেও ঝড়-বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। তবে এর ফলে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন শহরবাসী। কলকাতার তাপমাত্রা নেমে প্রায় ২০ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বেশি বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে বৃষ্টির দাপট কমবে বলে জানানো হয়েছে।


