Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গে সম্প্রতি (Weather Forecast) ঘটে যাওয়া প্রবল বন্যা ও বৃষ্টির বিপর্যয়ের পর অবশেষে স্বস্তির খবর মিলেছে। সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি থেমে গেছে রাজ্যের উত্তর অংশে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে কার্যত বিদায় নিচ্ছে বর্ষা। শুধু উত্তরবঙ্গ নয়, আগামী সপ্তাহান্তে গোটা রাজ্য থেকেই আনুষ্ঠানিক বিদায় নেবে বর্ষার মৌসুম।
নতুন করে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই (Weather Forecast)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গে নতুন করে ভারী (Weather Forecast) বৃষ্টির কোনো আশঙ্কা নেই। সাম্প্রতিক ঘূর্ণাবর্তটি, যা বাংলাদেশের উপর অবস্থান করছিল, সেটিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এর ফলে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানানো হয়েছে।
নতুন ঘূর্ণাবর্ত তৈরি (Weather Forecast)
তবে, সবটাই থেমে যাচ্ছে না এখনই। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (Weather Forecast) উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও কিছুটা ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee: মীরজাফর অমিত শাহ! মোদিকে সাবধান করলেন মমতা…
শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে সতর্ক করা হয়েছে, কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও শনিবারের পর দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমে আসবে, এবং পরবর্তী সপ্তাহে রাজ্যে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া
আজ, বৃহস্পতিবার (০৯ অক্টোবর), কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। অপরদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।


