Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর ঠিক আগে (Weather Report) নিম্নচাপের জেরে পুজোর আনন্দই মাটি! উত্তরে-দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার রূপ বদলে গিয়েছে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
কী জানাল হাওয়া অফিস? (Weather Report)
শনিবার ভোরে এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ (Weather Report) উপকূলের মাঝামাঝি অঞ্চলে স্থলভাগে প্রবেশ করেছে। গোপালপুর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে এই অবস্থান, যা বর্তমানে ধীরে ধীরে পশ্চিমমুখী হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার এবং আগামী দিনে এটি শক্তি হারাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Weather Report)
এর জেরে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Report) পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে তিনটি জেলায় -দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতাতেও বৃষ্টির দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে। পুজোর অন্তত দু’টি দিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দশমী (বৃহস্পতিবার) ও একাদশী (শুক্রবার)-এই দু’দিন ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়।
ভারী বৃষ্টির সতর্কতা
এই সময়ে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণরূপে শুকনো থাকছে না।
সমুদ্রে যাওয়া নিষিদ্ধ
এছাড়াও, বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য উপকূল সংলগ্ন এলাকায় (ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল) শনিবার ও রবিবার ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: Horoscope Update: দীপাবলির আগে শনির নক্ষত্র পরিবর্তন, চাপমুক্ত এই ৩ রাশি!
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, দশমী ও একাদশীতে জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


