Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ও পশ্চিমবঙ্গের আবহাওয়া মৃদু (Weather Report WB) হলেও শীতের আভাস ধীরে ধীরে বিদায় নিচ্ছে। মকর সংক্রান্তির পর মাঘের শুরুতে সকালে এবং সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় শহরে উষ্ণতার ছোঁয়া স্পষ্ট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, যা মাঘের শুরুতেই শীতের অবসান ঘটানোর ইঙ্গিত দিচ্ছে।
পারদের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা (Weather Report WB)
দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে (Weather Report WB) রাতের তাপমাত্রা সামান্য কম থাকলেও তা দীর্ঘস্থায়ী নয়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় পারদের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই মাঘের শুরুটা শহরে ঠান্ডা হলেও দিনের বেলায় উষ্ণতা বাড়তে থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী চারদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কম থাকলেও এর পরের তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় উষ্ণতার প্রভাব পড়বে এবং সপ্তাহান্তে শীতের তীব্রতা অনেকটা কমে যাবে।
দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব (Weather Report WB)
শীতের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাবও (Weather Report WB) রয়েছে। বিশেষ করে সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে রাস্তাঘাটে চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। তবে সূর্য ওঠার পর কুয়াশা ধীরে ধীরে হ্রাস পাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার নাগাদ কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা-হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টির পূর্বাভাস নেই।

শীতল উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও কিছুটা শীতল। পাহাড়ি ও সমতল-উভয় অঞ্চলে পারদ তুলনামূলকভাবে কম। দার্জিলিংয়ে গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ৪–৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আগামী দিনে আরও কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সকালে ঘন কুয়াশা থাকতে পারে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কমে প্রায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। এই অঞ্চলেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Delhi Weather: দিল্লিতে ঘন কুয়াশা, হাড় কাঁপানো ঠাণ্ডা, তাপমাত্রা নামলো ২ এর নীচে
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় পারদ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। রাজ্যজুড়ে বৃষ্টি নেই, তবে কুয়াশার প্রভাব কিছুদিনের জন্য থাকবে। সব মিলিয়ে, পৌষ মাসের শেষের ঠান্ডা পার হয়ে মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের বিদায় স্পষ্ট, কিন্তু কুয়াশার দাপট রাজ্যবাসীকে কিছুদিন আরও ভোগাতে হবে।


