Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চৈত্রের শেষে আর বৈশাখের (Weather Update) গোটা মাসজুড়ে প্রত্যাশিত যে ঝড়ের আশঙ্কা থাকে তার নাম কালবৈশাখী। এর সাথে কখনও কখনও যোগ্য সঙ্গত দেয় শিলাবৃষ্টি। কিন্তু হঠাৎ এই ঝড়-বৃষ্টি সকলের জন্য তেমন সুখকর নয়। তাই আশঙ্কা তো থেকেই যায়। আর ঝড়ের পূর্বাভাস জানতে নজর রাখতে হয় হাওয়া অফিসের পূর্বাভাসের উপর।
কালবৈশাখীর সতর্কতা জারি (Weather Update)
কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় (Weather Update) কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার শহরের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। দমদম বিমানবন্দর এলাকায় সৃষ্টি হয়েছিল দুর্যোগপূর্ণ পরিস্থিতির। যার জেরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা দেখা দেয়।

ভারী বৃষ্টিপাতের আশঙ্কা (Weather Update)
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার শহরের বিস্তীর্ণ এলাকাসহ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। তার সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি/ ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: Rupee Weakness: টাকার দামে রেকর্ড পতন, ডলারের সামনে দুর্বল রুপি!
উত্তরেও এক অবস্থা
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাতেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমবে, তবে পরে আবার বাড়তে পারে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণেই কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি নামছে।


