Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বদলাতে শুরু করেছে রাজ্যের (Weather) আবহাওয়া। শীতের অপেক্ষায় যখন প্রহর গুনছে বাংলা, ঠিক তখনই আবার হানা দিচ্ছে বৃষ্টি। কালীপুজোর দিনে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বৃষ্টির সম্ভাবনা নেই! (Weather)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ ২০ অক্টোবর (Weather), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া (Weather)
কলকাতায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা (Weather)। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা অত্যধিক থাকায় দিনভর অস্বস্তিকর গরম অনুভূত হবে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৮ থেকে ৯২ শতাংশের মধ্যে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
উত্তরবঙ্গের আবহাওয়া আজ তুলনামূলকভাবে পরিষ্কার (Weather) থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ থাকবে মূলত পরিষ্কার।
আবহাওয়াজনিত সিস্টেম সক্রিয়
আবহাওয়ার পরিবর্তনের পেছনে একাধিক আবহাওয়াজনিত সিস্টেম সক্রিয় হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম কর্নাটক ও কেরল উপকূলের দিকে এগোতে পারে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এটি শক্তি সঞ্চয় করে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আরও পড়ুন: Kaalipuja 2025: নিয়ম নয়, এটা বিশ্বাস, কালীপুজোর রাতে মেনে চলুন এই টোটকা!
এছাড়াও কেরল-কোমোরিন উপকূল এবং পূর্ব রাজস্থান-মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। সব মিলিয়ে, কালীপুজোর সময় বৃষ্টির নতুন আশঙ্কায় খানিকটা চিন্তায় দক্ষিণবঙ্গবাসী। তবে বৃষ্টি খুব বেশি হলেও হবে না, তাই সতর্ক থেকে কালীপুজোর উৎসব উপভোগ করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।


