Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৬৬ রানের টার্গেট নিয়ে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায় ইতালি (West Indies)।
ইতালির বিরুদ্ধে ম্যাচ জয় ওয়েস্ট ইন্ডিজের (West Indies)
সুপার এইটে ভারতের বিরুদ্ধে নামার আগে শেষ মহড়া সেরে নিলো ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বিরুদ্ধে ম্যাচ জিতে শেষ আটে খেলতে নামবেন ক্যারিবিয়ানরা (West Indies)।
ইতালির বিরুদ্ধে সহজ ম্যাচ হবে ভাবলেও অধিনায়ক হোপ ছাড়া অন্য কোনও ব্যাটার ২৫ পার করতে পারেননি। অধিনায়ক শাই হোপ একাই ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ৪টি ছয়। ইতালি যদি এই ম্যাচে লড়াই করতে পারত তবে ম্যাচ জমে যেত। তবে ১৬৬ রানের টার্গেটে মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় ইতালির ইনিংস। ভুল শটে কার্যত ম্যাচ মাঠেই ছেড়ে আসলো ইতালি।
ইতালির ব্যাটারদের বাগে পেয়ে ক্যারিবিয়ানরা দারুণ বোলিং করে ম্যাচ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে হাল্কা সবুজ থাকার সম্পূর্ণ সুবিধা নিলেন শামার জোশেফ, ম্যাথু ফোর্ডরা। জোসেফের (৪–৩০) গতির বলগুলো খুব বেশি বোঝার সুযোগ পাননি ইতালিয়ানরা। চারটে উইকেটের পাশাপাশি চারটি ক্যাচও নিলেন জোসেফ। ফোর্ডের (৩–১৯) শিকার তিনটি উইকেট। ইতালির বেন মানেন্তি (২৬) ও জেজে স্মাটসের (২৪) চেষ্টা যথেষ্ট ছিল না। তবে সেটা ম্যাচ জেতার জন্য একদমই যথেষ্ট ছিল না।

ইডেনে একাই বাজিমাত করলেন হোপ। কিন্তু তবু যেন সেই বিধ্বংসী ক্যারিবিয়ান মেজাজে নয়। অথচ রানটা করলেন মাত্র ৪৬ বলে। হোপের বলেন, ‘কেউ ১০০ মিটারের ছয় মারল, তার পরে দুটো ডট বল গেল। অন্য দিকে, আমি দুটো এক–দুই করে নিয়ে শেষ বলে ৬০ মিটারের ছয় মারলাম। শেষ পর্যন্ত কিন্তু আমিই বেশি রান করলাম।’

আরও পড়ুন: DA: ডিএ মেটানোর ডেডলাইন পার! আদালত অবমাননার অভিযোগে শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মচারীরা
ইডেনেই বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ইতালির। সেখানেই বৃহস্পতিবার শেষ হলো তাদের বিশ্বকাপ। ক্যাপ্টেন হ্যারি মানেন্তির কথায় প্রকাশ পেল হতাশা। তিনি বলেন, ‘আমরা এর পরে ওয়ান ডে সিরিজ় খেলব অগস্টে, আন্তর্জাতিক টি–টোয়েন্টি হয়তো ২০২৭–এ। এর মাঝে প্রতি রবিবার, টার্ফের উইকেটেই খেলবে আমাদের অনেকে।’ তিনি চান আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাতে ক্রিকেটে উন্নতি করতে পারেন তাঁরা (West Indies)।


