Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গত ১ বছর ধরে আর জি কর কান্ডের (RG Kar case) ধর্ষক খুনি সঞ্জয় রায়-এর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারের ৬ নম্বর সেল।দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীতে যে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল গত বছর, সেই প্রতিবাদের রেশ ১ বছর বাদেও ধিক ধিক করে জ্বলছে। তবে এসবের মাঝে কেমন কাটছে ধর্ষক খুনি সঞ্জয়ের জেলবন্দী জীবন?
বাগান পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় (RG Kar case)
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর,বর্তমান এ বাগান পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় (RG Kar case)। দৈনিক মজুরি ১০০ টাকা। যা জমা হচ্ছে আসামিদের জন্য তৈরি করা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে।জেল সূত্রে খবর,প্রথম দিকে সঞ্জয় কারোর সঙ্গে সেভাবে মিশত না। তবে সময় যত গড়িয়েছে জেল জীবন যাত্রার সঙ্গে অনেকটাই অভ্যস্ত হয়েছেন সঞ্জয়।সকাল থেকে দুপুর সামলাচ্ছে বাগান পরিচর্যার কাজ। মাঝে মধ্যে খবরের কাগজেও চোখ বোলাতে দেখা যায় সঞ্জয়কে। তবে খুব একটা অনুশোচনা কোনোদিনই ছিলো না তার মধ্যে।
আরও পড়ুন : Nabanna: দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠার জোগাড়, বিরক্ত সাধারণ মানুষ কিন্তু কেন?
একবছরেও দেখা করেনি পরিবার (RG Kar case)
নিজের মতো আপন ছন্দে প্রায় ১ বছর ধরেই কাটছে সঞ্জয় এর জেল জীবন (RG Kar case)। জেল সূত্রে খবর, পরিবারের কোনো সদস্যই গোটা ১ বছরে তার সঙ্গে কথা বলতে বা দেখা করতে আসেননি। তবে আইনি কাজের জন্য মাঝে মধ্যে কয়েকজন আইনজীবী আসেন তার সঙ্গে কথা বলার জন্য।
আরও পড়ুন : Bihar: হাড় হিম করা ঘটনা কাটা হাত, রক্তাক্ত শরীরে হাঁটল বিহারের উদ্দেশে!
নিজেকে সংশোধন করতে পারবে সঞ্জয়?
গোটা ১ বছর পেরিয়ে গেলেও এখনো ভাবলেশহীন সঞ্জয়। তবে যে সঞ্জয় এর শহরের ৫ তারা সরকারি হাসপাতালগুলোতে ছিল অবাধ যাতায়াত, যে সঞ্জয় অনায়াসে পুলিশ লেখা বাইক নিয়ে শহর এর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো কলার তুলে, পুলিশ না হয়েও স্রেফ দাপট আর ক্ষমতার বলে পুলিশের ব্যারাকে থাকার জায়গা করে নিয়েছিল যে সঞ্জয়, সেই সঞ্জয় আজ যাবজ্জীবন হাজত বাস করছেন। জেলের ওপর নাম সংশোধনাগার,আদৌ কি নিজেকে সংশোধন করতে পারবে সঞ্জয়?
উত্তরটা অজানাই।


