Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান যুগে যোগাযোগের (WhatsApp Account Banned) অন্যতম জনপ্রিয় মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। ভারতে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি। আর ঠিক সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই কিছু অসাধু ব্যক্তি ও চক্র চালিয়ে যাচ্ছে সাইবার প্রতারণা। এবার সেই জালিয়াতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা। চলতি বছরের প্রথম ছয় মাসেই নিষিদ্ধ করা হয়েছে ৭১ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট।
একাধিক প্রতারণামূলক কার্যকলাপ (WhatsApp Account Banned)
সূত্র অনুযায়ী, এই বিপুল সংখ্যক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল একাধিক প্রতারণামূলক কার্যকলাপ (WhatsApp Account Banned)। কখনও অচেনা নম্বর থেকে ভয়েস কল করে ব্যক্তিগত তথ্য চাওয়া, তো কখনও ম্যালওয়্যার লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার মতো ঘটনা ঘটেছে। এমনকি এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্টের মতো ভয়ঙ্কর প্রতারণার ছকও কষা হয়েছিল।
ব্ল্যাকমেইলিং এবং আর্থিক প্রতারণা! (WhatsApp Account Banned)
সাম্প্রতিক সময়ে বারবার শোনা যাচ্ছে, অচেনা নম্বর থেকে কল করে নিজেকে (WhatsApp Account Banned) পুলিশ বা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বলা হচ্ছে যে, ব্যবহারকারীর বিরুদ্ধে কোনও মামলা হয়েছে বা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত তিনি। এরপরই শুরু হয় ব্ল্যাকমেইলিং এবং আর্থিক প্রতারণা। এই ধরনের ঘটনা রুখতে এবং ব্যবহারকারীদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপ এবার আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে।
আরও সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ
প্রতারণার নম্বরগুলো চিহ্নিত করে, বারবার রিপোর্ট পাওয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেটার তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র স্বয়ংক্রিয় ব্যবস্থাই নয়, ব্যবহারকারীদের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতেও প্রতিটি অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। সাইবার অপরাধ রুখতে কেন্দ্রীয় সরকারও হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: Heal After Break Up: বিচ্ছেদ মানে প্রেমে নয় ভেঙে পড়া বারণ…
সতর্ক থাকা জরুরি
বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। অচেনা নম্বর থেকে আসা ফোনকল, সন্দেহজনক লিঙ্ক কিংবা কোনও রকম ব্যক্তিগত তথ্য চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে সেসব নম্বর বা বার্তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।


