Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শাহরুখকে নিয়ে কেন কখনও কাজ করেননি রাম গোপাল ভর্মা, সেই কথাই নিজের মুখে জানালেন তিনি (Shah Rukh Khan)।
শাহরুখের সাথে কাজ না করার কারণ (Shah Rukh Khan)
বলিউডে এমন পরিচালক খুব কমই আছেন যিনি কাজ করেননি শাহরুখের সাথে। পর্দায় তাঁর ম্যাজিক দেখার জন্য আজও সিনেমা হল উপচে পড়ে। অন্যদিকে ‘সত্যা’, ‘রঙ্গিলা-র মতো ছবির জন্য বিখ্যাত রাম গোপাল ভর্মা। যাঁর ছবি যেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলে অন্ধকার জগতের। কিন্তু কোনোদিন এই দুজনকে একসাথে কাজ করতে দেখা যায়নি। এবার সেই কারণ নিজের মুখেই ফাঁস করলেন রাম গোপাল (Shah Rukh Khan)।
সম্পর্কের টানাপোড়েন, আবেদন, সব মিলিয়েই বরাবরই তথাকথিত পথের থেকে অন্য পথের পথিক রাম গোপাল। এক সময়ে বলিউডের গ্যাংস্টার ঘরানার ছবি তাঁর হাত ধরে অন্য মাত্রায় পৌঁছেছে। আজও যার মধ্যে বেশ কিছু ছবিকে ধরা হয় ক্লাসিকের তালিকায়। কিন্তু কিং খানের সঙ্গে তাঁর কাজ না করার পিছনে রয়েছে দুজনের দৃষ্টিভঙ্গির পার্থক্য। কাজ করার ধরণও দুজনের আলাদা বলেই জানিয়েছেন পরিচালক। একদিকে শাহরুখ মানেই চার্ম আর অন্যদিকে তাঁর ছবি অনেক ধীর-স্থির। আরজেভি-র মতে, ‘শাহরুখ যেন এক ‘লাইভ-ওয়্যার’, সবসময়ে এনার্জিতে ভরপুর, কথা বলার ভঙ্গি, শরীরী ভাষা, সবকিছুই খুব দ্রুত ও উচ্ছ্বসিত। অন্যদিকে, রামগোপালের স্টাইল ঠিক উল্টো। তিনি শান্ত, ধীর, গম্ভীর আবহের ছবি বানাতে পছন্দ করেন।’

আরজেভি মনে করেন, ‘শাহরুখ খানের মতো তারকার সামনে পরিচালকের খুব বেশি কিছু করার থাকে না। তাঁর স্ক্রিন-প্রেজেন্স এতটাই স্ট্রং।’ অর্থাৎ পরিচালক গাইড করতে চাইলেও শাহরুখ তাঁর নিজের মতো করে দৃশ্য তৈরি করে নিতে পারেন। পরিচালকের মতে এতে তাঁর নিজের পরিচালনা চাপা পড়ে যেত (Shah Rukh Khan)।

আরও পড়ুন: Morne Morkel: টেস্ট সিরিজে হারের দায় গম্ভীরের উপর চাপালেন মর্কেল
তবে তিনি বলেন সত্যিই শাহরুখকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। আর সেটা ছিল অন্যতম তাঁর নির্দেশিত সেরা সিনেমা ‘কোম্পানি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। রাম গোপাল বলেন, ‘তাঁর ‘কোম্পানি’ সিনেমায় মালিকের চরিত্রটি তিনি শাহরুখকে অফার করেছিলেন। শাহরুখ এই চরিত্রটি করতে আগ্রহীও ছিলেন।’ কিন্তু পরিচালক জানান প্রথম মিটিংয়ের পর তিনি বুঝে যান শান্ত হিসেবি গম্ভীর চরিত্রে মালিকের সঙ্গে শাহরুখের স্বভাব মেলে না। তাই শেষে তাঁর পরিবর্তে এই রোলটি করেন অজয় দেবগন। পরিচালক আরও বলেন, ‘শাহরুখকে নিয়ন্ত্রণ করে চুপচাপ চরিত্রে অভিনয় করানো মানে তাঁর প্রতিভাকে চেপে দেওয়া। এতে শাহরুখের ভক্তদের সঙ্গেও অবিচার করা হবে।’
আরজিভি বলেন, ‘আমি মনে করি, শাহরুখ এত বড় তারকা যে তাঁকে পরিচালনা করতে বিশেষ কোনও পরিচালক লাগে না। তিনি নিজেই নিজের সিনেমা তৈরি করে ফেলতে পারেন (Shah Rukh Khan)।’


