Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বরের মাঝামাঝি পড়তেই রাজ্যজুড়ে হেমন্তের (Winter Forecast) মৃদু পরশে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা এখন সর্বত্রই অনুভূত। রোদ উঠলেও তার তেজে আর গরমের অস্বস্তি নেই। বাতাসে এসেছে একটুখানি খসখসে ভাব, আর সেই সঙ্গে নেমে এসেছে পারদের সূচক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচে থাকবে।
আবহাওয়া এখন স্পষ্টভাবে বদলে গেছে (Winter Forecast)
কলকাতার আবহাওয়া এখন স্পষ্টভাবে বদলে (Winter Forecast) গেছে। রবিবার থেকেই শহরের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস-যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও গড় মানের চেয়ে কম। অর্থাৎ শহরে এখন খটখটে হেমন্তের বাতাস বইছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আকাশ থাকবে পরিষ্কার, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে।
বিভিন্ন জেলাতে শীতের প্রভাব (Winter Forecast)
শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের (Winter Forecast) প্রভাব পড়তে শুরু করেছে। বীরভূম ও বাঁকুড়ার কিছু অঞ্চলে পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রির নীচে। সোমবার বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস-যা উত্তরবঙ্গের কালিম্পং বা জলপাইগুড়ির তুলনাতেও কম। ফলে এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে।
আরও পড়ুন: 11 November Horoscope: বাজতে পারে বিয়ের সানাই, নতুন চাকরির যোগ, জানুন আজকের রাশিফল…
রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, আর আবহাওয়া থাকবে শুষ্ক। ফলে যারা এই সময়ের ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। তবে সকাল ও রাতের দিকে ঠান্ডা আরও বাড়বে, তাই উষ্ণ পোশাক এখন থেকেই প্রস্তুত রাখাই ভালো।

শীতের আবেশ অব্যাহত
তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত রাজ্যের অধিকাংশ স্থানে রাতের পারদ একই স্তরে থাকবে। নতুন করে পারদপতনের সম্ভাবনা না থাকলেও হালকা শীতের আবেশ অব্যাহত থাকবে আগামী সপ্তাহ জুড়ে।


