Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবরের মাঝামাঝি পেরিয়ে আসতেই (Winter Update) সকালে ঘুম ভাঙার পর হালকা ঠান্ডা আর শিরশিরে অনুভূতি যেন জানান দিচ্ছে শীত আর দূরে নেই। হাত-পায়ের ত্বকে টান ধরছে, বাতাসে জমে আছে হালকা শীতলতা। দীর্ঘ বর্ষা আর লাগাতার বৃষ্টিতে তিতিবিরক্ত মানুষ অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে চাইছেন। বিশেষ করে উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে এখন বৃষ্টি নয়, সবাই চাইছেন একটু রোদ, একটু শুকনো দিন।
প্রত্যাশা পূরণ (Winter Update)
সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া (Winter Update) দফতর। আবহাওয়াবিদদের মতে, আপাতত রাজ্যে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও, তা থেকে বাংলায় বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই। কিছু কিছু জেলায় হালকা বা বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সামগ্রিক ভাবে শুষ্ক আবহাওয়ার দিকেই এগোচ্ছে রাজ্য।
বর্ষা বিদায়ের ইঙ্গিত (Winter Update)
আবহাওয়ার পরিভাষায় যাকে “বর্ষা বিদায় রেখা” (Winter Update) বলা হয়, সেটি বর্তমানে রক্সৌল, বারাণসী, জবলপুর, আকোলা ও আলিবাগের ওপর অবস্থান করছে। আগামী ২-৩ দিনের মধ্যেই এই রেখা আরও এগোবে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চল থেকে বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে এই সময়ের মধ্যেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কম, উত্তরে রোদের দেখা (Winter Update)
দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বিশেষ করে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় – হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা হবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে এবং খুব সামান্য। অন্যদিকে, বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার ইঙ্গিত স্পষ্ট। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান থেকে বুধবারের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নিতে পারে।
আরও পড়ুন: Dhanteras 2025: এই ধনতেরাসে সোনায় বিনিয়োগের ৩টি স্মার্ট উপায়, আপনার জন্য কোনটা উপযুক্ত?
উত্তরবঙ্গে, বিশেষ করে পাঁচ জেলার আকাশ থাকবে মূলত পরিষ্কার। কোথাও কোথাও ‘পাসিং শাওয়ার’ বা ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হলেও তা খুবই স্বল্পমাত্রার।
কলকাতায় তাপমাত্রা পড়ছে ধীরে ধীরে
রাজ্যের রাজধানী কলকাতাতেও তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি। এই হালকা পার্থক্য ইঙ্গিত দিচ্ছে, ধীরে ধীরে শীত এগিয়ে আসছে শহরে।


