Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে খাস কলকাতায় গৃহবধূ খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার বোসপুকুর রোড এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম স্বপ্না সিং (৪২)। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেফতার করেছে পুলিশ।
স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ! (Woman Killed)
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ ১৭৫, বোসপুকুর রোডের বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই বিনোদ সিং একটি ধারালো ছুরি নিয়ে স্বপ্না দেবীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁর শরীরে একাধিকবার আঘাত করে (Woman Killed)। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর ৫:৩০ নাগাদ তাঁকে ওবিসি (OBC) ওয়ার্ডে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:Bankura: মঞ্চ ছেড়ে হাটে, জনতার কাছে পৌঁছানোর সেরা উপায়?
সকাল ৬:৩০ নাগাদ লালবাজার এবং স্থানীয় থানায় খবর পৌঁছালে পুলিশ দ্রুত তদন্তে নামে। ঘটনার মূল সাক্ষী মৃতার কন্যা। তাঁর বয়ান অনুযায়ী, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই আজ ভোরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তাঁর চোখের সামনেই বাবা তাঁর মাকে নির্মমভাবে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেছেন।
পারিবারিক বিবাদেরই চরম বহিঃপ্রকাশ
তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত পারিবারিক বিবাদেরই চরম বহিঃপ্রকাশ (Woman Killed)। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতার আত্মীয়দের পক্ষ থেকে একটি নির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে। “ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং খুনের নেপথ্যে অন্য কোনও গভীর উদ্দেশ্য বা প্ররোচনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে,” বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:Uttarpara: খোকা এখনো বাপ ছাড়া সে নেবে উত্তরপাড়ার মানুষের দায়িত্ব ?” পোস্টারে চাঞ্চল্য
এই নারকীয় হত্যাকাণ্ডের (Woman Killed) ঘটনায় গোটা বোসপুকুর রোড এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও দীর্ঘদিনের এই বিবাদের কথা স্বীকার করেছেন, তবে তা এমন মর্মান্তিক পরিণতির দিকে যাবে, তা কেউ কল্পনা করতে পারেননি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


